বাংলাদেশ ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মাঈন আহমেদ এবং শিক্ষা ও গবেষণাবিষয়ক সম্পাদক মেঘমল্লার বসু পদত্যাগ করেছেন। শনিবার (২৫ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মাঈন আহমেদ এবং শিক্ষা ও গবেষণাবিষয়ক সম্পাদক মেঘমল্লার বসুর দাখিল করা পদত্যাগপত্র কেন্দ্রীয় সংসদ গ্রহণ করেছে।
এতে বলা হয়, দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে তারা একটি নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মের সঙ্গে সম্পৃক্ত হয়েছেন। ফলে একই সময়ে দুটি রাজনৈতিক সংগঠনের দায়িত্ব পালন করলে সাংগঠনিক মতদ্বৈততা বা স্বার্থের সংঘাত (কনফ্লিক্ট অব ইন্টারেস্ট) সৃষ্টি হতে পারে, যা উভয় সংগঠনের কার্যক্রম ও সাংগঠনিক দায়বদ্ধতায় নেতিবাচক প্রভাব ফেলতে পারে। এ বিবেচনায় তারা স্বেচ্ছায় পদত্যাগপত্র জমা দেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, তাদের পদত্যাগের কারণ ও রাজনৈতিক অবস্থান পর্যালোচনা করে কেন্দ্রীয় কমিটি পদত্যাগপত্র গ্রহণের সিদ্ধান্ত নেয়। একই প্রেক্ষাপট ও সাংগঠনিক বাস্তবতার কারণে কেন্দ্রীয় সংসদের সহসভাপতি নাজিফা জান্নাতকেও ছাত্র ইউনিয়নের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
পড়ুন: রাষ্ট্রপতি হওয়ার আলোচনায় যে চার নাম
আর/


