বিজ্ঞাপন

নোয়াখালীতে গাউসিয়া কমিটির নেতা কামাল হোসাইনের স্মরণ সভা

গাউসিয়া কমিটি বাংলাদেশ নোয়াখালী জেলা শাখার সাধারণ সম্পাদক মরহুম মো. কামাল হোসাইনের স্মরণ সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

শনিবার (২৫ জুলাই) দুপুরে নোয়াখালী প্রেস ক্লাব মিলনায়তনে আয়োজিত এ স্মরণসভায় গাউসিয়া কমিটি নোয়াখালীর সিনিয়র সহ-সভাপতি মুফতি আবদুল আলিমের সভাপতিত্বে ও মাওলানা নাজমুল করিম আল কাদেরীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন- মাওলানা শামসুদ্দোহা।

এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, আহলে সুন্নাত ওয়াল জামাতের সাবেক সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন নয়ন।

বক্তারা বলেন, মো. কামাল হোসাইনের আকস্মিক ইন্তেকালে সমাজ একজন নিবেদিতপ্রাণ, সৎ ও আদর্শবান ব্যক্তিত্বকে হারিয়েছে। তিনি সবসময় দ্বীনের খেদমত ও মানুষের কল্যাণে নিজেকে নিয়োজিত রেখেছিলেন। তাঁর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়।

স্মরণ সভায় হাফেজ মাওলানা মো. হেলাল উদ্দিন আল কাদেরী, মাওলানা আবদুল হান্নান, মো. হানিফ, আবু সায়েদ মাস্টার, মাওলানা হারুনর রশীদ, পীরজাদা আলা উদ্দিন, হাফেজ মিরাজ উদ্দিন, মিজানুর রহমান মঞ্জু, দেলোয়ার হোসেন শাহজী, ইসমাইল হোসেন সিরাজি, সুফিবাদী লেখক রাসেদ বিল্লাহ, হাফেজ শায়ের সৌরভ হোসেন আশিকি, আবদুর রহিম আল মাইজভান্ডারি, সামিউল ইসলাম আজিমসহ সংগঠনের অসংখ্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে মিলাদ, কেয়াম ও বিশেষ মুনাজাত অনুষ্ঠিত হয়। শেষে আগতদের মাঝে তবারক বিতরণ করা হয়।

পড়ুন : সেপ্টেম্বরের সংসদ অধিবেশনেই নতুন রাষ্ট্রপতি নির্বাচন: আইনমন্ত্রী

সা/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন