বিজ্ঞাপন

বাগেরহাটে ছুরিকাঘাতে আইনজীবী নিহত

বাগেরহাট সদর উপজেলার হাড়িখালী তেঁতুলতলা এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে অ্যাডভোকেট নিজাম উদ্দিন শান্ত (৪৮) নামে একজন নিহত হয়েছেন।শনিবার (২৫ জুলাই ) রাত ১টার দিকে বাগেরহাট শহরের হাড়িখালী তেঁতুলতলা এলাকায় এ ঘটনা ঘটে। বাগেরহাট সদর মডেল থানার অফিসার ইনচার্জ সামসুল আরিফিন জানান, মৃত্যুর সঠিক কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। নিহত নিজাম উদ্দিন শান্ত বাগেরহাট সদর উপজেলার পশ্চিমভাগ গ্রামের তোরাব আলীর ছেলে। তিনি বাগেরহাট জেলা আইনজীবী সমিতির একজন নিয়মিত সদস্য ছিলেন। তরুণ আইনজীবীর একমাস আগে দুর্ঘটনায় তার বাবা মারা যান, এর আগে মা ও স্ত্রীকে হারান। তার দ্বিতীয় স্ত্রী ও তিনটি কন্যা সন্তান রয়েছে। শুক্রবার রাত ১টার দিকে বাগেরহাট শহর থেকে নিজ বাড়িতে ফেরার পথে শহরের হাড়িখালী তেঁতুলতলা এলাকায় এই আইনজীবীকে ছুরিকাঘাত করে দুর্বৃত্তরা। স্থানীয়রা ৯৯৯ কল দিলে রাতেই পুলিশ তার মরদেহ উদ্ধার করে। ময়না তদন্তের জন্য নিহতের মরদেহ বাগেরহাট জেলা ২৫০ শয্যা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

পড়ুন:কুষ্টিয়া ভেড়ামারায় সাবেক পৌর মেয়র আনোয়ারুল কবির টুটুলের উপর সন্ত্রাসী হামলা

ইমি/ ‎

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন