কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে পৃথক অভিযান চালিয়ে বিভিন্ন প্রকার ভারতীয় মাদকদ্রব্য উদ্ধার করেছে বিজিবি সদস্যরা। এর মধ্যে রয়েছে স্কাফ সিরাপ, গাঁজা, ডেক্সামেথাসন ট্যাবলেট এবং সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট। উদ্ধারকৃত মাদকদ্রব্যের সিজার মূল্য ১১ লাখ ২২হাজার দু’শ টাকা।
আজ শনিবার দুপুরে কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) অধিনায়কের পক্ষে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিজিবি।
এতে বলা হয়, সুনির্দিষ্ট ও নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চল্লিশপাড়া বিওপি’র একটি টহল দল চল্লিশপাড়া মাঠে অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ৪৮ বোতল স্কাফ সিরাপ, ৫১০ পিস ডেক্সামেথাসন ট্যাবলেট এবং ১,৫২০ পিস সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট উদ্ধার করে। উদ্ধারকৃত এসব মাদকদ্রব্যের সিজার মূল্য ৬লাখ ২৮হাজার দু’শ টাকা।
এছাড়া, রামকৃষ্ণপুর বিওপি’র একটি টহল দল ঠোটারপাড়া মাঠে অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ০৪ কেজি গাঁজা, ১,১০০ পিস ডেক্সামেথাসন ট্যাবলেট এবং ৫০০ পিস সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট উদ্ধার করেছে। উদ্ধারকৃত মাদকদ্রব্যের সিজার মূল্য ৪লাখ ৯৪ হাজার টাকা।
পরে উদ্ধারকৃত মাদকদ্রব্য দৌলতপুর থানায় জমা করে এব্যাপারে পৃথক সাধারন ডায়েরী করা হয়েছে।
পড়ুন:কুষ্টিয়া ভেড়ামারায় সাবেক পৌর মেয়র আনোয়ারুল কবির টুটুলের উপর সন্ত্রাসী হামলা
ইমি/


