বিজ্ঞাপন

উলিপুরে ইউপি চেয়ারম্যান প্রার্থী নির্বাচন উপলক্ষে মতবিনিময় সভা

আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে সামনে রেখে কুড়িগ্রামের উলিপুর উপজেলার থেতরাই ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ড থেকে সৎ ও যোগ্য চেয়ারম্যান প্রার্থী নির্বাচন উপলক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকেলে ইউনিয়নের গোড়াই পিয়ার সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে থেতরাই ইউপির ১নং ওয়ার্ডবাসীর আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় ১নং ওয়ার্ডের স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক দলের নেতাকর্মী এবং গণ্যমান্য ব্যক্তি সহ স্থাানীয়রা উপস্থিত ছিলেন।

সভায় বক্তব্য রাখেন, সাবেক ইউপি সদস্য আব্দুস সামাদ, নুরনবী সরকার, বিএনপির থেতরাই ইউনিয়ন সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া, জুয়েল সরকার, সমাজসেবক সাইফুল ইসলাম বাদল প্রমুখ।

বক্তারা বলেন, যোগ্য, সৎ, জনবান্ধব ও গ্রহণযোগ্য প্রার্থী নির্বাচন করা হলে ইউনিয়নের সার্বিক উন্নয়ন ত্বরান্বিত হবে এবং জনগণের প্রত্যাশা পূরণ করা সম্ভব হবে।

বক্তারা আরও বলেন, ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে শৃঙ্খলা বজায় রাখা এবং জনগণের মতামতকে গুরুত্ব দিয়ে চেয়ারম্যান প্রার্থী নির্বাচন করতে হবে।

মতবিনিময় সভায় অংশগ্রহণকারীরা একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের প্রত্যাশা ব্যক্ত করে ইউপি নির্বাচনে থেতরাই ইউনিয়নে প্রতিদ্বন্দ্বীতার জন্য ১নং ওয়ার্ডের পক্ষ থেকে সমাজসেবক সাইফুল ইসলাম বাদলকে সৎ ও যোগ্য প্রার্থী হিসেবে ঘোষণা করেন।

সভা শেষে চেয়ারম্যান প্রার্থী সাইফুল ইসলাম বাদল ইউনিয়নের উন্নয়ন, জনসেবা নিশ্চিতকরণ এবং পরিষদের সকল সুযোগ সুবিধা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।

বিজ্ঞাপন

পড়ুন : সিরাজগঞ্জে প্রতিবন্ধী নারীকে ধর্ষণ, থানায় মামলা

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন