বিজ্ঞাপন

পটিয়ায় পরিবারের সদস্যদের জিম্মি করে ৭ ভরি স্বর্ণ ও নগদ টাকা লুট

চট্টগ্রামের পটিয়া উপজেলার জঙ্গলখাইন ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের এয়াকুবদণ্ডী এলাকায় গভীর রাতে সংঘবদ্ধ ডাকাতির ঘটনা ঘটেছে।

শনিবার (২৫ জুলাই) ভোররাতে আলী আব্বাসের বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে। এ সময় ডাকাতরা পরিবারের সদস্যদের জিম্মি করে ৭ ভরি স্বর্ণালঙ্কার, নগদ ২৫ হাজার টাকা এবং একটি মোবাইল ফোন লুট করে নিয়ে যায়।

স্থানীয় সূত্রে জানা যায়, রাতে পরিবারের সদস্যরা ঘুমিয়ে থাকাকালে ১০ থেকে ১২ জনের একটি সংঘবদ্ধ ডাকাতদল বাড়ির তালা কেটে ভেতরে প্রবেশ করে। এরপর তারা পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে একটি কক্ষে বেঁধে রাখে। পরে ঘরের আলমারি ও অন্যান্য আসবাবপত্র তছনছ করে ৭ ভরি স্বর্ণালঙ্কার, নগদ ২৫ হাজার টাকা এবং একটি মোবাইল ফোন লুট করে নিয়ে যায়।

অভিযোগ রয়েছে, ডাকাতদল পালিয়ে যাওয়ার সময় ফজরের আজান দিতে মসজিদে যাওয়ার পথে স্থানীয় এক মুয়াজ্জিনকে মারধর করে। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ভুক্তভোগী পরিবারের সদস্য আসিফ বলেন, “রাতের শেষ ভাগে ১০-১২ জনের একটি দল ঘরে ঢুকে আমাদের জিম্মি করে একটি কক্ষে বেঁধে রাখে। এরপর ঘরে থাকা স্বর্ণালঙ্কার, নগদ টাকা ও মোবাইল নিয়ে যায়। যাওয়ার সময় মসজিদে যাওয়া এক মুয়াজ্জিনকেও মারধর করেছে। আমরা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানাই।”

জঙ্গলখাইন ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান গাজী বখতিয়ার উদ্দিন বকুল বলেন, “এটি অত্যন্ত দুঃখজনক ও উদ্বেগজনক ঘটনা। খবর পেয়ে পটিয়া থানাকে অবহিত করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানাচ্ছি।”

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম কাজ করছে।”

বিজ্ঞাপন

পড়ুন : সিএনজি চালক বাবার ঘামের-শ্রমে ছেলে এখন ৪৬ ও ৪৭তম বিসিএসের ক্যাডার

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন