বিজ্ঞাপন

মিঠামইনে জাহিদুল আলম জাহাঙ্গীরের স্মরণে নাগরিক শোকসভা

কিশোরগঞ্জের হাওরাঞ্চলের রাজনীতির জনপ্রিয় মুখ, মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি (পদ স্থগিত) মরহুম এ. এইচ. এম. জাহিদুল আলম জাহাঙ্গীরের স্মরণে এক আবেগঘন পরিবেশে নাগরিক শোকসভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৫ জুলাই) বিকেলে মিঠামইন বালুর মাঠে আয়োজিত এই শোকসভায় সর্বস্তরের মানুষের ঢল নামে। প্রবীণ ও তরুণ সব বয়সের মানুষের উপস্থিতিতে পুরো মাঠ এক শোকাবহ পরিমণ্ডলে রূপ নেয়। প্রিয় নেতাকে হারিয়ে স্তব্ধ স্বজন ও স্থানীয় বাসিন্দারা একাধারে যেমন তাঁর দীর্ঘ রাজনৈতিক অবদান ও সামাজিক কর্মকাণ্ডের কথা স্মরণ করেন, তেমনই এই নৃশংস হত্যাকাণ্ডের দ্রুত ও সুষ্ঠু বিচারের জোর দাবি জানান।

এসময় বক্তব্য রাখেন কিশোরগঞ্জ -৪ আসনের সংসদ সদস্য এডভোকেট ফজলুর রহমান, কিশোরগঞ্জ -১ আসনের সংসদ সদস্য মাজহারুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক ভিপি খালেদ সাইফুল্লাহ সুহেল, কিশোরগঞ্জ সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজী ইসরাইল মিঞা, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক নাজমুল আলম, আমিনুল ইসলাম আশফাক, জেলা যুবদলের সভাপতি খসরুজ্জামান শরীফ,সহ বিএনপির অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।

নাগরিক শোকসভায় বক্তব্য রাখতে গিয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও রাজনৈতিক নেতারা মরহুম জাহিদুল আলম জাহাঙ্গীরের রাজনৈতিক ক্যারিয়ার, গণমানুষের প্রতি তাঁর ভালোবাসা এবং এলাকার উন্নয়নে তাঁর অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। বক্তারা বলেন, জাহাঙ্গীর শুধু একজন রাজনীতিকই ছিলেন না, তিনি ছিলেন এলাকার প্রতিটি মানুষের বিপদের বন্ধু। তাঁকে এভাবে অকালে ও নির্মমভাবে হারিয়ে ফেলা হাওরাঞ্চলের জন্য এক অপূরণীয় ক্ষতি।

সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা ক্ষোভ প্রকাশ করে অনতিবিলম্বে এই জঘন্য হত্যাকাণ্ডের পেছনের মূল পরিকল্পনাকারীসহ সব অপরাধীকে চিহ্নিত করে আইনের আওতায় আনা এবং দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান। তারা বলেন, বিচারহীনতার সংস্কৃতি দূর করে অপরাধীদের এমন শাস্তি দিতে হবে, যেন আর কোনো পরিবারকে এভাবে স্বজন হারানোর বেদনায় পুড়তে না হয়।

আলোচনা সভা শেষে মরহুম জাহিদুল আলম জাহাঙ্গীরের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।

বিজ্ঞাপন

উল্লেখ্য, গত বুধবার (১৫ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে মিঠামইন উপজেলা সদরের বেড়িবাঁধ এলাকার নিজ বাগানবাড়ির সামনে দুর্বৃত্তরা জাহিদুল আলম জাহাঙ্গীরকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করে। ওই সময় তাঁকে বাঁচাতে গিয়ে ধারালো অস্ত্রের আঘাতে হাদিস মিয়া নামে অপর এক বিএনপি কর্মী গুরুতর আহত হন।

পড়ুন : আওয়ামী লীগ ইতিহাস বিকৃত করেছে, ক্ষমতায় এসে সবকিছু নিজেদের নামে করেছে: ইকবাল হাসান মাহমুদ টুকু

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন