ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে। প্রবল বাতাস ও তীব্র তাপপ্রবাহের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছেন দমকলকর্মীরা। এমন অবস্থায় দুই দেশ মিলিয়ে তিন লাখের বেশি মানুষ নিরাপদ আশ্রয়ে সরে যেতে বাধ্য হয়েছেন। পরিস্থিতি সামাল দিতে সেনাবাহিনী মোতায়েন, জরুরি অবস্থা ঘোষণা এবং ইউরোপীয় ইউনিয়নের সহায়তা নেয়াসহ নানা পদক্ষেপ নেয়া হয়েছে।
সংবাদমাধ্যম বিবিসি বলছে, ফ্রান্সের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ভয়াবহ দাবানল নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছেন দমকলকর্মীরা। প্রবল বাতাসের কারণে আগুন দ্রুত বোর্দো শহরের দিকে ছড়িয়ে পড়ছে। এক কর্মকর্তা বলেছেন, ‘আগুন এখনও নিয়ন্ত্রণে আনার কাছাকাছিও যেতে পারেননি তারা।’
মূলত প্রবল বাতাস ও উচ্চ তাপমাত্রা আগুন নিয়ন্ত্রণের প্রচেষ্টাকে আরও কঠিন করে তুলেছে। স্পেনে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। তবে মাদ্রিদের আশপাশে আবহাওয়ার কিছুটা পরিবর্তন হওয়ায় দমকলকর্মীদের কাজে কিছুটা সুবিধা হয়েছে। স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ বলেছেন, ‘সামনে আরও কঠিন সময় অপেক্ষা করছে।’
পড়ুন: ভারতের ‘জেন-জি’-রা কত বড় ধাক্কা দিতে পারলো মোদী সরকারকে?
আর/


