দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি অভ্যন্তরীণ শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং দুর্যোগ মোকাবিলায় বেসামরিক প্রশাসনকে সহায়তায় বাংলাদেশ সেনাবাহিনীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রোববার (২৬ জুলাই) সেনাসদরে ‘সেনাসদর নির্বাচনি পর্ষদ-২০২৬’-এর প্রথম পর্বের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, দেশের বিভিন্ন সংকটময় পরিস্থিতি ও দুর্যোগের সময় সেনাবাহিনী যেভাবে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে, তা প্রশংসনীয়। দেশের প্রয়োজনে সশস্ত্র বাহিনীর অবদান, ত্যাগ ও সহযোগিতার জন্য সেনাপ্রধান থেকে শুরু করে সেনাবাহিনীর সব সদস্যের প্রতি তিনি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
এর আগে সেনাসদরে পৌঁছালে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান সেনাবাহিনী প্রধান ও চিফ অব জেনারেল স্টাফ (সিজিএস)। নির্বাচনি পর্ষদের উদ্বোধন অনুষ্ঠানে ব্যস্ততার মধ্যেও উপস্থিত থাকার জন্য সেনাপ্রধান প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
পড়ুন: জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থী ইয়ামিন হত্যা: ট্রাইব্যুনালে অভিযোগপত্র জমা
আর/


