বিজ্ঞাপন

সোনারহাট উচ্চ বিদ্যালয়ে ‘মাদক ও মানব পাচারকে না বলুন’ শীর্ষক সচেতনতামূলক আলোচনা সভা

তরুণ প্রজন্মকে মাদক ও মানব পাচারের ভয়াবহতা সম্পর্কে সচেতন করে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে সিলেটের গোয়াইনঘাট উপজেলার সোনারহাট উচ্চ বিদ্যালয়ে ‘মাদক ও মানব পাচারকে না বলুন’ শীর্ষক এক সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৬ জুলাই) বিদ্যালয়ের মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক মোড়ল।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “মাদক শুধু একজন ব্যক্তির জীবন নয়, একটি পরিবার, সমাজ ও রাষ্ট্রের জন্যও ভয়াবহ হুমকি। মাদকের ছোবলে অনেক মেধাবী শিক্ষার্থীর জীবন ও ভবিষ্যৎ নষ্ট হয়ে যাচ্ছে। অন্যদিকে মানব পাচারকারী চক্র উন্নত জীবনের স্বপ্ন দেখিয়ে তরুণ-তরুণীদের বিভিন্ন দেশে পাচার করছে। তাই শিক্ষার্থীদের সচেতন থাকতে হবে এবং কোনো প্রলোভনে পা দেওয়া যাবে না। মাদক ও মানব পাচার প্রতিরোধে পুলিশ সবসময় জনগণের পাশে রয়েছে। এ ধরনের অপরাধের কোনো তথ্য জানা থাকলে দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীকে জানাতে হবে। সবাই মিলে মাদক ও মানব পাচারের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।”
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আব্দুল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ
বক্তা হিসেবে বক্তব্য রাখেন, গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা গোলাম আম্বিয়া কয়েছ।
এছাড়াও বক্তব্য দেন যুক্তরাজ্য প্রবাসী মোস্তাফিজুর রহমান কাওছার, বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাফর ইকবাল, সিনিয়র শিক্ষক আব্দুর রাজ্জাকসহ অন্যান্য শিক্ষকবৃন্দ।
আলোচনা সভায় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, মাদক ও মানব পাচারের মতো সামাজিক ব্যাধি প্রতিরোধে শুধু আইনশৃঙ্খলা বাহিনীর উদ্যোগই যথেষ্ট নয়; এর সঙ্গে শিক্ষা প্রতিষ্ঠান, পরিবার, স্থানীয় জনপ্রতিনিধি এবং সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত অংশগ্রহণ প্রয়োজন। তরুণ প্রজন্মকে সচেতন ও নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে পারলেই একটি মাদক ও মানব পাচারমুক্ত, নিরাপদ সমাজ গড়ে তোলা সম্ভব।

বিজ্ঞাপন

পড়ুন:এলএনজি টার্মিনালে ত্রুটি, তিতাস এলাকায় তীব্র গ্যাস সংকট

ইমি/ ‎

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন