বিজ্ঞাপন

আন্তর্জাতিক ম্যানগ্রোভ দিবস উপলক্ষে মোংলা-রামপালে বৃক্ষরোপন কর্মসূচী পালন

“ম্যানগ্রোভ সংরক্ষণ, টেকসই ভবিষ্যতের অঙ্গীকার”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক ম্যানগ্রোভ দিবস ২০২৬ পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে বাংলাদেশ এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট সোসাইটি (বেডস্) এর উদ্যোগে র্্যলী ও আলোচনা সভার আয়োজন করা হয়। সভা শেষে ম্যানগ্রোভ প্রজাতির বিভিন্ন গাছ রোপন করা হয়।

বিজ্ঞাপন

ইউনেস্কোর ২০১৫ সালের সাধারণ সম্মেলনে প্রতি বছর ২৬ জুলাই আন্তর্জাতিক ম্যানগ্রোভ দিবস পালনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। দিবসটির মূল লক্ষ্য হলো ম্যানগ্রোভ বন সংরক্ষণ, জীববৈচিত্র্য রক্ষা এবং এর টেকসই ব্যবস্থাপনা নিশ্চিত করা।

বিশেষজ্ঞদের মতে, বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ, জলবায়ু পরিবর্তন এবং মানবসৃষ্ট কর্মকাণ্ডের কারণে গত ৪০ বছরে বিশ্বজুড়ে ম্যানগ্রোভ বন প্রায় অর্ধেকে নেমে এসেছে। এ সংকট মোকাবেলায় বাংলাদেশ এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট সোসাইটি (বেডস্) সুন্দরবন উপকূলীয় অঞ্চলে পরিবেশ বান্ধব ও টেকসই মৎস্য চাষের পাশাপাশি ম্যানগ্রোভ সংরক্ষণে সমন্বিত কার্যক্রম বাস্তবায়ন করছে। এ প্রকল্পের মাধ্যমে ৭৫ হেক্টরেরও বেশি মৎস্য ঘেরে ম্যানগ্রোভভিত্তিক কার্যক্রম সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত রামপাল ও মোংলা উপজেলার বনজীবী ও মৎস্যচাষী অংশগ্রহণে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা বলেন, “সুন্দরবন ” দক্ষীন উপকূলীয় অঞ্চলের প্রাকৃতিক সুরক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং টেকসই জীবিকা নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বক্তারা সকলকে নিজ নিজ মৎস্য ঘেরে ম্যানগ্রোভ গাছ রোপণ ও পরিচর্যার মাধ্যমে পরিবেশ সংরক্ষণে এগিয়ে আসার আহ্বান জানান।

অনুষ্ঠানের অংশ হিসেবে অংশগ্রহণকারীরা সম্মিলিতভাবে ২০টি মৎস্য ঘেরে প্রায় ৫০০টি ম্যানগ্রোভের চারা রোপণ করেন। এ উদ্যোগ সরকারের চলমান বৃক্ষরোপণ কর্মসূচিকে আরও শক্তিশালী করবে এবং উপকূলীয় পরিবেশ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করা হয়।

পড়ুন:সোনারহাট উচ্চ বিদ্যালয়ে ‘মাদক ও মানব পাচারকে না বলুন’ শীর্ষক সচেতনতামূলক আলোচনা সভা

ইমি/ ‎

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন