বিজ্ঞাপন

নোবিপ্রবিতে নিজস্ব শিক্ষককে ট্রেজারার পদে নিয়োগের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ট্রেজারার পদে বহিরাগত নয়, নিজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে নিয়োগের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা। এসময় তারা যোগ্য ও অভিজ্ঞ শিক্ষককে ট্রেজারার হিসেবে নিয়োগ দেওয়ার জোর দাবি জানান।

বিজ্ঞাপন

রোববার (২৬ জুলাই) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে অংশ নিয়ে শিক্ষার্থীরা বিভিন্ন দাবিসংবলিত ফেস্টুন ও প্ল্যাকার্ড প্রদর্শন করেন।

শিক্ষার্থীরা জানান, দীর্ঘদিন ধরে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার পদটি শূন্য থাকায় প্রশাসনিক কার্যক্রমে জটিলতা সৃষ্টি হচ্ছে এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজ ব্যাহত হচ্ছে। তারা মনে করেন, বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে যোগ্য ও দক্ষ শিক্ষক থাকা সত্ত্বেও বহিরাগত কাউকে এই পদে নিয়োগ দেওয়া অযৌক্তিক।

মানববন্ধনে বক্তারা বলেন, বিশ্ববিদ্যালয়ের যেসব শিক্ষক অতীতে ফ্যাসিবাদবিরোধী আন্দোলন এবং জুলাই গণঅভ্যুত্থানে সক্রিয় ভূমিকা পালন করেছেন, একই সঙ্গে প্রশাসনিক অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার ছিলেন-তাদের যথাযথ মূল্যায়ন এখন সময়ের দাবি।

তারা আরও বলেন, বহিরাগত কাউকে ট্রেজারার হিসেবে নিয়োগ দিলে প্রতিষ্ঠানের প্রতি দায়বদ্ধতা তুলনামূলকভাবে কম থাকে। পাশাপাশি নতুন কেউ দায়িত্ব গ্রহণ করলে বিশ্ববিদ্যালয়ের পরিবেশ ও প্রশাসনিক কাঠামো বুঝতে সময় লেগে যায়, ফলে তার কার্যকর অবদান রাখার সুযোগ সীমিত হয়ে পড়ে।

শিক্ষার্থীদের দাবি, বিশ্ববিদ্যালয়ের স্বার্থে এবং প্রশাসনিক কার্যক্রমের গতিশীলতা বজায় রাখতে নোবিপ্রবির নিজস্ব যোগ্য শিক্ষককেই ট্রেজারার পদে নিয়োগ দিতে হবে। একই সঙ্গে শিক্ষক ও শিক্ষার্থীদের এই যৌক্তিক দাবির প্রতি সম্মান প্রদর্শনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তারা।

পড়ুন:সোনারহাট উচ্চ বিদ্যালয়ে ‘মাদক ও মানব পাচারকে না বলুন’ শীর্ষক সচেতনতামূলক আলোচনা সভা

ইমি/ ‎

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন