বিজ্ঞাপন

অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টে বাংলাদেশের স্কোয়াড ঘোষণা

২৩ বছর পর অস্ট্রেলিয়ায় গিয়ে টেস্ট খেলার অপেক্ষায় বাংলাদেশ। ডারউইন ও ম্যাকাইতে হবে দুটি টেস্ট ম্যাচ। ক্রিকেট অস্ট্রেলিয়া জানিয়েছে, ডারউইনের মারারা ওভালে প্রথম টেস্ট শুরু হবে ১৩ আগস্ট। ম্যাকাইয়ের গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনায় দ্বিতীয় টেস্ট ২২ অগাস্ট থেকে। দুটি টেস্টই টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। এবারের সফরে আর কোনো ম্যাচ খেলবে না বাংলাদেশ।

প্রথম টেস্টের জন্য রোববার ১৫ সদস্যের জন্য স্কোয়াড ঘোষণা করেছে। আগামী ৩১ জুলাই রাতে বাংলাদেশ দল অস্ট্রেলিয়ায় উড়াল দেবে।

বাংলাদেশ স্কোয়াড

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সৌম্য সরকার, সাদমান ইসলাম, তানজিদ হাসান, মোমুনিল হক, মুশফিকুর রহিম, অমিত হাসান, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, সৈয়দ খালেদ আহমেদ, ইবাদত হোসেন চৌধুরী ও মুশফিক হাসান।

২৩ বছর আগে বাংলাদেশ অস্ট্রেলিয়ার মাটিতে সবশেষ টেস্ট খেলেছিল। ২০০৩ সালে সেই সফরেও প্রথম টেস্ট হয়েছিল ডারউইনে। পরেরটি কেয়ার্নসে। পরে ২০০৮ সালে অজিরা কেবল তিন ওয়ানডের জন্য বাংলাদেশকে আতিথেয়তা দিয়েছিল। এরপর কখনোই বাংলাদেশকে খেলতে ডাকেনি অস্ট্রেলিয়া। এবার লম্বা সময় পর দ্বিপাক্ষিক সিরিজ খেলার জন‌্য বাংলাদেশের অস্ট্রেলিয়ার দুয়ার খুলল।

বিজ্ঞাপন

পড়ুন : ১৭ বছর পর ইংল্যান্ডের মাটিতে টেস্ট খেলতে যাচ্ছে টাইগাররা

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন