বিজ্ঞাপন

১৭ বছর পর ইংল্যান্ডের মাটিতে টেস্ট খেলতে যাচ্ছে টাইগাররা

দীর্ঘ ১৭ বছর পর ইংল্যান্ডের মাটিতে টেস্ট খেলার সুযোগ পাচ্ছে বাংলাদেশ পুরুষ ক্রিকেট দল। ঐতিহাসিক লর্ডসে আগামী ২৭ মে থেকে স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে টাইগাররা। ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) প্রকাশিত সূচি থেকে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞাপন

পুরুষ দলের পাশাপাশি ২০২৭ সালে ইংল্যান্ড সফর করবে বাংলাদেশ নারী ক্রিকেট দলও। সফরের শেষ পর্যায়ে ইংলিশ নারী দলের বিপক্ষে তিনটি টি-টোয়েন্টি ও তিনটি ওয়ানডে ম্যাচের দ্বিপাক্ষিক সিরিজ খেলবে টাইগ্রেসরা।

ইসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা রিচার্ড গোল্ড বলেন, ‘লর্ডসে একটি একক টেস্ট ম্যাচের জন্য বাংলাদেশ পুরুষ দলকে স্বাগত জানাতে পেরে আমরা অত্যন্ত রোমাঞ্চিত।’

তিনি বলেন, ২০১০ সালের পর এবারই প্রথম বাংলাদেশ দল ইংল্যান্ডের ঘরের মাঠে টেস্ট খেলতে আসছে। একই সঙ্গে বাংলাদেশ নারী দলকে একটি সীমিত ওভারের সিরিজে আতিথ্য জানাতেও তারা আনন্দিত।

পড়ুন: রাষ্ট্রপতি পদত্যাগ করতে পারেন শুক্রবার

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন