ভোলার দৌলতখান উপজেলার বাবলু (৩০) নামের এক অসহায় জেলে বিষধর সাপের কামড়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। নিহত বাবলুর স্ত্রী, দুই সন্তান ও আত্মীয়-স্বজনদের আহাজারিতে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে আসে।
রবিবার (২৬ জুলাই) বিকাল সাড়ে ৫টার দিকে নিজ বাড়ীতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। নিহত বাবলু উপজেলার সৈয়দপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের কেরামত আলী বাড়ির মৃত আহমদ আলীর ছেলে। স্ত্রী ও দুই সন্তান নিয়ে মেঘনা নদীতে মাছ শিকার করে চলতো তার জীবিকা।
পরিবারও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৮ জুলাই রাত ৮টার দিকে বিএনপিবাজার সংলগ্ন মেঘনা নদীতে মাছ শিকার শেষে তীরে ফেরার সময় বিষধর একটি সাপে জেলে বাবলুকে কামড় দেয়। পরে স্থানীয়রা তাকে দৌলতখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে ভোলা সদর হাসপাতালে পাঠান। পরে অবস্থার অবনতি হলে তাকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে এবং এরপর ঢাকা মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে। সেখানকার চিকিৎসরা জানান বিষধর সাপের বিষে বাবলুর কিডনি ও পায়ে মারাত্নক ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই তাকে দীর্ঘমেয়াদী চিকিৎসা দিতে হবে। এই চিকিৎসার জন্য মোটা একটা অংকের অর্থের প্রয়োজন ছিল। অর্থের অভাবে চিকিৎসা করাতে না পেরে তারা বাড়িতে নিয়ে আসে। অবশেষে রবিবার (২৬ জুলাই) বিকাল সাড়ে ৫টার দিকে নিজ বাড়ীতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুতে পুরো পরিবারটি এখন অসহায় হয়ে পড়েছে।
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

