বিজ্ঞাপন

কালীগঞ্জের পত্রিকা বিতরণকারী জাহাঙ্গীরের মৃত্যু

ঝিনাইদহের কালীগঞ্জে পত্রিকা বিতরণকারী সদস্য মো. জাহঙ্গীর আলম (৫৭) উন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন)। রোববার দিবাগত রাত ১২ দিকে খুলনার একটি বেসরকারী হাসাপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

বিজ্ঞাপন

জাহাঙ্গীর আলম উপজেলার পাতবিলা গ্রামের মৃত মুজিবর রহমানের বড় ছেলে। দির্ঘদিন ধরে কিডনি ও ডায়াবেটিকস রোগে ভুগছিলেন জাহাঙ্গীর| তিনি মৃত্যুকালে এক ছেলে, এক মেয়ে ও স্ত্রীসহ অসংখ্য গুনগ্রাহি রেখে গেছেন। তিনি প্রায় ১৭ বছর ধরে স্থানীয় ও জাতীয় সংবাদপত্র বিতরণের কাজ করে আসছিলেন। তিনি কালীগঞ্জ উপজেলা সংবাদপত্র বিতরণকারী সমিতির সাংগঠনিক সম্পাদক ছিলেন।

সোমবার বেলা ১১টায় পাতবিলা দাখিল মাদরাসা মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তার নামাজে জানাজায় উপস্থিত ছিলেন, সাংবাদিক শাহজাহান আলী সাজু, জামির হোসেন, হাবিব উসমান, এনামুল হক সিদ্দিক, নয়ন খন্দকার, মোমিনুর রহমান মন্টু, রবিউল ইসলাম ও সনেট।

জানাজায় ইমামতি করেন ঢাকার ইস্টার্ন প্লাস জামে মসজিদের খতিব মাওলানা রুহুল আমিন।

তার মৃত্যুতে শোক জানিয়ে বিবৃতি দিয়েছেন, কালীগঞ্জ উপজেলা সংবাদপত্র বিতরণকারী সমিতির সভাপতি আব্দুল কুুদ্দুস ও সাধারন সম্পাদক ইকবাল হোসেন রাজুসহ সমিতির সদস্যরা।

পড়ুন : দেশের বাজারে আরও বাড়ল সোনার দাম

সা/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন