বিজ্ঞাপন

মেহেরপুরে এনসিপির সমাবেশস্থল থেকে বোমা সদৃশ বস্তু উদ্ধার

মেহেরপুরের গাংনীতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র কেন্দ্রীয় নেতাদের নির্ধারিত পদযাত্রা ও সমাবেশস্থলের অদূর থেকে একটি বোমা সদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৭ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে গাংনী বাসস্ট্যান্ড এলাকায় হানিফ পরিবহনের কাউন্টারের সামনে সবজিভর্তি একটি ব্যাগের ভেতর থেকে বস্তুটি উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার গাংনী বাসস্ট্যান্ড চত্বরে এনসিপির কেন্দ্রীয় নেতাদের অংশগ্রহণে পদযাত্রা ও পথসভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। সমাবেশস্থল থেকে মাত্র ১০ মিটার দূরে একটি পরিত্যক্ত ব্যাগ পড়ে থাকতে দেখে স্থানীয়দের সন্দেহ হয়। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে গাংনী থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ব্যাগটি উদ্ধার করে। ব্যাগের ভেতরে বোমা সদৃশ একটি বস্তু দেখতে পেয়ে সেটি নিরাপত্তার সঙ্গে থানায় নিয়ে যাওয়া হয়।

এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় সাধারণ মানুষের মধ্যে কিছু সময়ের জন্য উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে পুলিশ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ঘটনাস্থলে নিরাপত্তা জোরদার করে।

গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহদ্দিদ মোর্শেদ চৌধুরী জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে বোমা সদৃশ বস্তুটি উদ্ধার করেছে। সেটি পরীক্ষা-নিরীক্ষার জন্য থানায় নেওয়া হয়েছে। বস্তুটি প্রকৃতপক্ষে বিস্ফোরক কি না, তা বিশেষজ্ঞদের মাধ্যমে যাচাই করা হবে। পাশাপাশি কে বা কারা এটি সেখানে রেখে গেছে, সে বিষয়েও তদন্ত চলছে।

পুলিশের পক্ষ থেকে ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে বলে জানানো হয়েছে। এখন পর্যন্ত এ ঘটনায় কাউকে আটক করা হয়নি।

পড়ুন : দেশের বাজারে আরও বাড়ল সোনার দাম

সা/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন