বিজ্ঞাপন

সিরাজগঞ্জে হত্যা মামলায় যুবকের আমৃত্যু কারাদন্ড

সিরাজগঞ্জে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে এক যুবককে হত্যার দায়ে শ্রী পলাশ চন্দ্র সুত্রধরকে আমৃত্যু কারাদন্ড দিয়েছে আদালত। একই সাথে ২৫ হাজার অর্থদন্ড ও অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন আদালত।

সোমবার (২৭ জুলাই) দুপুরে সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ ইকবাল হোসেন আসামীর উপস্থিতিতে এ রায় ঘোষনা করেন।

সিরাজগঞ্জ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) রফিক সরকার এই তথ্য নিশ্চিত করেছেন।

দন্ডপ্রাপ্ত শ্রী পলাশ চন্দ্র সুত্রধর সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের সারোটিয়া নতুনপাড়া গ্রামের শ্রী বাঞ্চ সুত্রধরের ছেলে।

মামলা সুত্রে জানা যায়, সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের বড় সারোটিয়া গ্রামের ইবনে বতুতা মুনমুন আসামী শ্রী পলাশ চন্দ্র সুত্রধরের কাছে পাওনা বাবদ দুই লক্ষ টাকা পাইতো। পাওনা টাকা নিয়ে তাদের মধ্যে বিরোধ চলে আসছিলো। ২০১৭ সালের ২৩ জুলাই ইবনে বতুতা মুনমুন পাওনা টাকা আদায়ের জন্য আসামী শ্রী পলাশ চন্দ্র সুত্রধরের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। এর পর থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিলো না। ২৫ জুলাই ইবনে বতুতা মুনমুনের স্বজনরা আসামী পলাশ চন্দ্রের বাড়িতে যায়। তারা বাড়ির বিভিন্ন ঘরে খোঁজাখুঁজি শুরু করে। এক পর্যায়ে আসামীর ঘরে মধ্যে মাটি খোঁড়া দেখতে পায় স্বজনরা। পরে বিষয়টি পুলিশকে অবগত করাহলে পুলিশ ঘরের মধ্যে মাটি খুঁড়ে ইবনে বতুতা মুনমুনের লাশ উদ্ধার করে।

এঘটনায় নিহতের বড় ভাই ইবনে কাশিম বাবু বাদী হয়ে মামলা দায়ের করেন। নদীর্ঘস্বাক্ষ্য প্রমান শেষে আজ আদালতের বিচারক আসামী শ্রী পলাশ চন্দ্র সুত্রধরকে আমৃত্যু কারাদন্ড প্রদান করেন।

বিজ্ঞাপন

পড়ুন : এইচএসসি পরীক্ষা উপলক্ষে ৭ দিনের নির্ধারিত লোডশেডিং স্থগিত

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন