বিজ্ঞাপন

নলছিটিতে ১৭ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার

ঝালকাঠির নলছিটি থানা পুলিশের বিশেষ অভিযানে ১৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ ফাহিম খান (২০) নামে এক যুবককে গ্রেফতার করেছে নলছিটি থানা পুলিশ।

সোমবার (২৭ জুলাই) বিকেল ৫টার দিকে উপজেলার সুবিদপুর ইউনিয়নের গোদন্ডা এলাকার মেসার্স শুকতারা ব্রিকস সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটককৃত মো. ফাহিম খান (২০) উপজেলার সুবিধপুর ইউনিয়ন এর পূর্ব গোদন্ডা গ্রামের ৩ নং ওয়ার্ডের বাসিন্দা মো. ফরিদ খানের ছেলে।
পুলিশ জানায়,গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে ফাহিমের কাছ থেকে ১৭ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুজ্জামান সোহাগ জানান, নলছিটি থানা পুলিশের একটি টিম বিশেষ অভিযান চালিয়ে ফাহিমকে ইয়াবাসহ আটক করে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নলছিটি থানায় একটি নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে।আগামীকাল সকালে আসামিকে আদালতে সোপর্দ করা হবে।তিনি আরও বলেন, মাদকের বিস্তার রোধে নলছিটিতে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন

পড়ুন : ৩ শর্তে লাইসেন্স ফিরে পেল আদ্‌-দ্বীন হাসপাতাল

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন