বিজ্ঞাপন

সালমানের সিনেমার টিজার সরিয়ে নিতে আদালতের নির্দেশ

বলিউডের ভাইজান সালমান খানকে একটি সিনেমা বেশ ভাবাচ্ছে । আর সেই সিনেমাটির নাম ‘কালা হিরণ: দা ব্যাটেল ফর লিগ্যাল’। অভিনেতার পারসোনালিটি রাইটস বা ব্যক্তিত্বের অধিকার ক্ষুণ্ন করার অভিযোগে ‘কালা হিরণ’ সিনেমার টিজার ও প্রচারমূলক উপাদান সামাজিক মাধ্যম থেকে সরিয়ে নেয়ার নির্দেশ দিয়েছেন দিল্লি হাইকোর্ট। বিচারক জ্যোতি সিং ইউটিউব এবং এক্স (সাবেক টুইটার)-এর মতো প্ল্যাটফর্ম থেকে সমস্ত আপত্তিকর লিংক ও প্রমোশনাল উপাদান সরিয়ে ফেলার এই নির্দেশ দেন। বলিউড হাঙ্গামা থেকে জানা যায় সোমবার (২৭ জুলাই) দিল্লি হাইকোর্ট এই রায় দেন।

বিজ্ঞাপন

অভিযোগ রয়েছে, সিনেমাটি সালমান খানের ১৯৯৮ সালের কৃষ্ণসার হরিণ শিকার মামলা থেকে অনুপ্রাণিত। আদালত পর্যবেক্ষণ করেছে যে এই বিষয়বস্তু অভিনেতার সুনামের ক্ষতি করতে পারে। সিনেমাটির টিজার প্রকাশের পর চলতি মাসে আদালতের দ্বারস্থ হয়েছিলেন সালমান খান। তিনি ব্যক্তিত্বের অধিকার এবং সুষ্ঠু বিচারের উদ্বেগের কথা জানালেন সালমান খান। আর সেই জের ধরেই আদালত এই সিদ্ধান্ত নিয়েছে।

সালমান খানের দাবি ছিল ‘কালা হিরণ: দা ব্যাটেল ফর লিগ্যাল’ সিনেমাটি কৃষ্ণসার হরিণ শিকার মামলার বিষয়টি নিয়েই নির্মাণ করা হয়েছে। অভিনেতা আরও জানান এই সিনেমায় দেখানো হয়েছে তিনি অপরাধ জগতের সঙ্গে যুক্ত। আর এসবই অভিনেতার ব্যক্তিত্বের অধিকার লঙ্ঘন করে। আর টিজার আর পোস্টার প্রকাশের পর বিষয়টি আরও স্পষ্ট হয়। সে কারণেই সিনেমাটির মুক্তি বন্ধ করতে বলেন অভিনেতা। সেই সঙ্গে সালমান আরও জানান, এই সিনেমা মুক্তি পেলে আদালতে তার সুষ্ঠু বিচার পাওয়ার অধিকার ক্ষুণ্ন হতে পারে। কারণ কৃষ্ণসার হরিণ শিকার মামলার এখনও রাজস্থান হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে বিচারাধীন রয়েছে।

অন্যদিকে, বিভিন্ন সংবাদমাধ্যমে প্রযোজক অমিত জানি দেয়া বিবৃতিরও উল্লেখ করা হয়েছে, এবং দাবি করা হয়েছে যে এগুলো স্পষ্টভাবে ইঙ্গিত দেয় যে চলচ্চিত্রটি বিচারাধীন মামলার ওপর ভিত্তি করে নির্মিত। অন্যদিকে, চলচ্চিত্র নির্মাতাদের আইনি নোটিশ পাঠানোর পর সিনেমাটির প্রযোজক অমিত জানি একটি সাক্ষাৎকারে আদালতের পাঠানো নোটিশ জনসমক্ষে সেটি ছিঁড়ে ফেলেন। এবং তিনি সোশ্যাল মিডিয়ায় অভিযোগ করেন যে অভিনেতা ও আন্ডারওয়ার্ল্ড তাকে হুমকি দিচ্ছে। শুনানির সময়, বিচারপতি সিং প্রযোজকের আচরণের তীব্র সমালোচনা করেন। সবমিলিয়ে এখন ‘কালা হিরণ: দা ব্যাটেল ফর লিগ্যাল’ সিনেমাটির মুক্তি নিয়ে সংকট দেখা দিয়েছে।

পড়ুন : প্রথমবারের মতো বঙ্গভবনে অফিস করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

সা/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন