বিজ্ঞাপন

ব্যক্তিগত সফরে যুক্তরাজ্যের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন চিফ হুইপ

ব্যক্তিগত ও পারিবারিক সফরে যুক্তরাজ্যের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন বাংলাদেশ জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম। মঙ্গলবার (২৯ জুলাই) ভোর ৬টা ৫০ মিনিটে সস্ত্রীক হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি যুক্তরাজ্যের উদ্দেশে যাত্রা করেন।

বিজ্ঞাপন

সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, সফর শেষে আগামী ৪ আগস্ট দেশে ফিরবেন চিফ হুইপ।

মো. নূরুল ইসলাম (মনি) বরগুনা-২ আসনের নির্বাচিত সংসদ সদস্য। চলতি বছরের ২ মার্চ রাষ্ট্রপতির আদেশে তাঁকে ত্রয়োদশ জাতীয় সংসদের চিফ হুইপ হিসেবে নিয়োগ দেওয়া হয়। তিনি বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করছেন।

পড়ুন: চীনের ১১টি যুদ্ধবিমান ভারতের দিকে তাক করে অবস্থান

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন