বিজ্ঞাপন

বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ পাইপলাইনে পার্বতীপুরে ৩ হাজার মেট্রিক টন ডিজেল পাম্পিং শুরু

বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ পাইপলাইনের মাধ্যমে দিনাজপুরের পার্বতীপুর রেলহেড অয়েল ডিপোতে ৩ হাজার মেট্রিক টন ডিজেল পাম্পিং শুরু হয়েছে।

বিজ্ঞাপন

জুলাই মাসে এই প্রথম পাইপলাইনের মাধ্যমে ডিজেল সরবরাহ করা হলো।

মঙ্গলবার (২৮ জুলাই) দুপুর ১২টায় পার্বতীপুর রেলহেড অয়েল ডিপোতে পাম্পিং কার্যক্রম শুরু হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেনে পদ্মা অয়েল কোম্পানি পিএলসির উপ ব্যবস্থাপক আহসান হাবীব চৌধুরী।

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) সূত্রে জানা গেছে, পাইপলাইনের মাধ্যমে আসা ৩ হাজার মেট্রিক টন ডিজেল প্রথমে পার্বতীপুর অয়েল ডিপোতে সংরক্ষণ করা হবে। পরবর্তীতে সেখান থেকে পদ্মা,মেঘনা,যমুনা,তিন কোম্পানিতে সরবরাহ করা হবে।

বিপিসি আরও জানিয়েছে, চলতি জুলাই মাসে পদ্মা অয়েল, যমুনা অয়েল ও মেঘনা পেট্রোলিয়াম কোম্পানি মোট ২৯ হাজার মেট্রিক টন ডিজেল সরবরাহ করেছে ।

চুক্তি অনুযায়ী এ বছরে প্রায় ১ লাখ ৮০ হাজার মেট্রিক টন ডিজেল আমদানি করার কথা রয়েছে। তবে চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত ৭৫ হাজার মেট্রিক টন ডিজেল এসেছে।এই পাইপলাইনের মাধ্যমে উত্তরাঞ্চলে জ্বালানি সরবরাহ আরও দ্রুত, নিরাপদ ও ব্যয়-সাশ্রয়ী হওয়ায় পরিবহন ব্যয় কমার পাশাপাশি নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ নিশ্চিত হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

পড়ুন : হেপাটাইটিসমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে সম্মিলিত উদ্যোগের আহ্বান

সা/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন