বিজ্ঞাপন

রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ নির্ধারণ হয়নি, তবে প্রস্তুত কমিশন: সিইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ এখনো নির্ধারণ হয়নি। তবে নির্বাচন কমিশন (ইসি) তপশিল ঘোষণার জন্য প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করে রেখেছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৯ জুলাই) বেলা ১১টার দিকে ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন সিইসি।

এর আগে, গত ২৪ জুলাই রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করলে একই দিন তার পদত্যাগপত্র গ্রহণ করেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

সংবিধান অনুযায়ী, নতুন রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। এ কারণে স্পিকারের দায়িত্ব বর্তমানে পালন করছেন ডেপুটি স্পিকার।

রাষ্ট্রপতি নির্বাচন আইন, ১৯৯১ অনুযায়ী, রাষ্ট্রপতি নির্বাচনের ‘নির্বাচনি কর্তা’ হিসেবে দায়িত্ব পালন করেন প্রধান নির্বাচন কমিশনার। আইনের বিধান অনুসারে, স্পিকারের সঙ্গে পরামর্শ করে রাষ্ট্রপতি নির্বাচনের তপশিল ঘোষণা করেন সিইসি। এ নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করেন জাতীয় সংসদের সদস্যরা।

পড়ুন: হেপাটাইটিস: প্রকার, কারণ, লক্ষণ ও প্রতিরোধ

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন