বিজ্ঞাপন

একই দিনে জেলেনস্কি-নেতানিয়াহুর সঙ্গে বৈঠকে বসছেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একই দিনে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে পৃথক বৈঠকে বসছেন। মঙ্গলবার (২৮ জুলাই) হোয়াইট হাউসে অনুষ্ঠিত হতে যাওয়া এই দুই বৈঠকে ইউক্রেন যুদ্ধ, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ইস্যু নিয়ে আলোচনা হবে।

বিজ্ঞাপন

মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের তথ্য অনুযায়ী, নেতানিয়াহুর সঙ্গে বৈঠকে ইরানকে ঘিরে পরিস্থিতি, লেবাননের সঙ্গে চলমান আলোচনা এবং আব্রাহাম চুক্তির সম্প্রসারণের বিষয়টি গুরুত্ব পাবে।

এ বিষয়ে ট্রাম্প সাংবাদিকদের বলেন, ইরান ইস্যুতে নেতানিয়াহুর সঙ্গে কিছু মতপার্থক্য থাকলেও সামগ্রিকভাবে তাদের অবস্থান প্রায় একই।

অন্যদিকে, প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে বৈঠকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এবং চলমান শান্তি প্রক্রিয়া নিয়ে আলোচনা হবে।

এর আগে জেলেনস্কি অভিযোগ করেছিলেন, রাশিয়া মার্কিন সামরিক ঘাঁটির তথ্য ইরানকে সরবরাহ করছে। তবে সেই অভিযোগ নাকচ করে ট্রাম্প বলেন, উচ্চপর্যায়ে রাশিয়া এমন কোনো কাজ করছে বলে তিনি মনে করেন না।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের প্রয়াত সিনেটর লিন্ডসে গ্র্যামের শেষকৃত্যানুষ্ঠানে অংশ নিতে জেলেনস্কি ও নেতানিয়াহু বর্তমানে ওয়াশিংটনে অবস্থান করছেন। সেই সফরের মধ্যেই ট্রাম্পের সঙ্গে তাদের পৃথক বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।

পড়ুন : একদিনেই ১০ শতাংশের বেশি কমল জ্বালানি তেলের দাম

সা/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন