বিজ্ঞাপন

আগামীকাল সারাদেশে অনির্দিষ্টকালের জন্য অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক

পাঁচ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বুধবার (৩০ জুলাই) সকাল ৬টা থেকে সারাদেশে অনির্দিষ্টকালের জন্য অ্যাম্বুলেন্স ধর্মঘটের ঘোষণা দিয়েছে বাংলাদেশ অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমিতি। আজ মঙ্গলবার (২৯ জুলাই) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন সংগঠনটির সাধারণ সম্পাদক বাদল মাদবর।

বিজ্ঞাপন

তিনি জানান, দাবিগুলো বাস্তবায়নের লক্ষ্যে বুধবার সকাল ৬টা থেকে দেশব্যাপী অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট পালন করা হবে।

সংগঠনটির পাঁচ দফা দাবি হলো—

১. অ্যাম্বুলেন্স-সংক্রান্ত বাণিজ্যিক নীতিমালার বাস্তবায়ন।
২. প্রতিটি সরকারি হাসপাতালে অ্যাম্বুলেন্স পার্কিংয়ের ব্যবস্থা নিশ্চিত করা।
৩. হাইকোর্টের রায় অনুযায়ী অ্যাম্বুলেন্সের জন্য টোল-ফ্রি সুবিধা চালু করা।
৪. লাশবাহী ফ্রিজার ভ্যান এবং লাশ বহনকারী অ্যাম্বুলেন্সের জন্য টোল-ফ্রি সুবিধা নিশ্চিত করা।
৫. অ্যাম্বুলেন্সের জন্য ২৪ ঘণ্টা জ্বালানি সরবরাহের ব্যবস্থা করা।

পড়ুন: রাষ্ট্রপতির পদে না থাকলে আইনি ব্যবস্থা নিতে বাধা নেই: ডা. জাহেদ

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন