রাজধানীর মিরপুর-২ নম্বরে মিরপুর কলেজের পেছনের সীমানা প্রাচীর ধসে ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত সাতজন আহত হয়েছেন। মঙ্গলবার (২৯ জুলাই) দুপুরে লাভ রোড-মন্দির রোড এলাকায় টিসিবির পণ্য বিক্রির সময় এ দুর্ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, টিসিবির পণ্য সংগ্রহের জন্য কলেজের দেয়ালের পাশে দীর্ঘ সারিতে অপেক্ষা করছিলেন সাধারণ মানুষ। এ সময় হঠাৎ করেই কলেজের পেছনের সীমানা প্রাচীর ধসে তাদের ওপর পড়ে।
দুর্ঘটনায় কয়েকজন নারী-পুরুষ দেয়ালের নিচে চাপা পড়েন। স্থানীয় বাসিন্দারা দ্রুত উদ্ধারকাজ শুরু করেন। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠান।
পড়ুন: হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু
আর/


