বিজ্ঞাপন

রাজধানীতে বসছে আরও ১ হাজার ‘প্লাগ অ্যান্ড প্লে’ ট্রাফিক ক্যামেরা

রাজধানীর সড়কে শৃঙ্খলা ফেরাতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিনির্ভর ক্যামেরার পাশাপাশি ‘প্লাগ অ্যান্ড প্লে’ পদ্ধতির আরও এক হাজার নতুন ক্যামেরা বসানোর উদ্যোগ নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের গুরুত্বপূর্ণ সড়ক ও মোড়ে ধাপে ধাপে এসব ক্যামেরা স্থাপন করা হবে। এরই মধ্যে পূর্বাচলের ৩০০ ফিট সড়কে ক্যামেরা স্থাপনের কাজ শুরু হয়েছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৯ জুলাই) রাজধানীর মোহাম্মদপুর বাসস্ট্যান্ড এলাকায় ট্রাফিক ব্যবস্থাপনা পরিদর্শন শেষে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. আনিছুর রহমান এ তথ্য জানান।

তিনি বলেন, বাজেটের সীমাবদ্ধতা বিবেচনায় কম খরচে এবং দ্রুত সময়ে রাজধানীর বিস্তৃত এলাকা নজরদারির আওতায় আনতে ‘প্লাগ অ্যান্ড প্লে’ প্রযুক্তির ক্যামেরা ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তার ভাষ্য, এআইভিত্তিক ক্যামেরা তুলনামূলক ব্যয়বহুল এবং স্থাপনে বেশি সময় লাগে।

আনিছুর রহমান জানান, নতুন ক্যামেরাগুলোতে উচ্চক্ষমতাসম্পন্ন মেমোরি কার্ড থাকবে। এগুলো সড়কের যানবাহনের চলাচল ও ট্রাফিক আইন লঙ্ঘনের ঘটনা সরাসরি ধারণ করবে। পরে ট্রাফিক সার্জেন্টরা সংরক্ষিত ভিডিও পর্যালোচনা করে আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।

ডিএমপি জানিয়েছে, পরিকল্পনা অনুযায়ী রাজধানীর গুরুত্বপূর্ণ স্থানে ধাপে ধাপে এক হাজার ক্যামেরা বসানো হবে। বর্তমানে নগরীর ১৬টি পয়েন্টে ৩৭টি এআইভিত্তিক ক্যামেরা চালু রয়েছে এবং সেগুলো সক্রিয়ভাবে নজরদারির কাজ করছে।

পড়ুন: মিরপুর কলেজের দেয়াল ধসে নিহত ২

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন