বিজ্ঞাপন

ভোলায় মেয়ে আত্মহত্যার দু’মাস পর পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ভোলা৷ ভোলায় জেলা দায়রাজজ আদালতে কর্মরত পুলিশ কনস্টেবল শাহাবুদ্দিন ফকিরের (৪২) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৮ জুলাই) দুপুর ১২টার দিকে ভোলা পৌরসভার ২নং ওয়ার্ডের অফিসারপাড়া এলাকায় ভাড়া বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ আদালতে তার ডিউটি থাকলেও তিনি কর্মস্থলে উপস্থিত হননি। পরে সহকর্মীরা একাধিকবার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করলেও কোনো সাড়া পাননি। তারপর বাসায় গিয়ে তার ঝুলন্ত মরদেহ পাওয়া যায়।
শাহাবুদ্দিন ফকির বরিশালের গৌরনদী উপজেলার দক্ষিণ বিজয়পুর গ্রামের আদম আলী ফকিরের ছেলে। তিনি ২০০৪ সালে বাংলাদেশ পুলিশে যোগদান করেছিলেন।

জানা গেছে, শাহাবুদ্দিন বাসায় একাই ছিলেন। তার স্ত্রী ১০ দিন আগে গ্রামের বাড়িতে গিয়েছিলেন।

ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, চলতি বছরের ৪ মে এসএসসি পরীক্ষা খারাপ হওয়ায় শাহাবুদ্দিনের একমাত্র মেয়ে তৈয়বা জাহান চৈতি (১৬) গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। পরিবারের সেই শোক কাটিয়ে উঠতে না পারার বিষয়টি স্থানীয়দের মধ্যে আলোচনায়। তবে শাহাবুদ্দিনের মৃত্যুর কারণ সম্পর্কে পুলিশ কোনো মন্তব্য করেনি

পড়ুন:দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে ৬ বাংলাদেশির মৃত্যু

ইমি/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন