মরণব্যাধি ক্যানসারে আক্রান্ত হয়ে শয্যাশায়ী ১২ বছরের শিশু মো:সিয়াম। বর্তমানে সে নিজ বাসাতে চিকিৎসাধীন রয়েছে। চিকিৎসকেরা জানিয়েছেন, তাকে বাঁচাতে হলে দ্রুত উন্নত চিকিৎসা দেওয়া প্রয়োজন। প্রতি মাসে তার চিকিৎসার জন্য প্রয়োজন ৬০ হাজর টাকা, যা তার দরিদ্র পরিবারের পক্ষে কোনোভাবেই জোগাড় করা সম্ভব হচ্ছে না।
রোগীর পারিবারিক সূত্রে জানা যায়, সিয়াম দিনাজপুর নাভারা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর অত্যন্ত মেধাবী একজন শিক্ষার্থী। ২০২৫ সালের মার্চ মাসে হুট করেই তার শারীরিক অসুস্থতা দেখা দেয়। অনেক পরীক্ষা-নিরীক্ষা পর ক্যানসার ধরা পড়ে। সিয়ামের বাবা শাহীন আলম একজন দিনমজুর। ক্যানসারের এই দীর্ঘমেয়াদি ও ব্যয়বহুল চিকিৎসা চালাতে গিয়ে ইতিমধ্যেই পরিবারটি সর্বশান্ত হয়ে পড়েছে। এর আগে এক বছর বিভিন্ন চিকিৎসাও করিয়েছেন। বর্তমানে প্রতিদিনের চিকিৎসার খরচ জোগানোই পরিবারের জন্য অসম্ভব হয়ে পড়েছে। টাকার অভাবে এখন তার চিকিৎসা সম্পূর্ণ বন্ধ হওয়ার উপক্রম হয়েছে।
সিয়ামের বাবা শাহীন আলম কান্নাজড়িত কণ্ঠে বলেন, বাবা হয়েও টাকার অভাবে তার চিকিৎসা করাতে পারছি না, এই কষ্ট সহ্য করার মতো নয়। দয়া করে আমার সন্তানকে বাঁচাতে একটু সাহায্যের হাত বাড়িয়ে দিন। আপনাদের সামান্য সহযোগিতাই পারে তাকে নতুন জীবন ফিরিয়ে দিতে।
এমতাবস্থায়, একটি সম্ভাবনাময় প্রাণ বাঁচাতে দেশের সকল সহৃদয় ব্যক্তি, প্রবাসী ভাই-বোন এবং স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর কাছে আর্থিক সাহায্যের আকুল আবেদন জানিয়েছে তার পরিবার।
সাহায্য পাঠানোর ঠিকানা ও যোগাযোগ:
যাঁরা সিয়ামের চিকিৎসায় পাশে দাঁড়াতে চান, তাঁরা সরাসরি নিচের মাধ্যমে যোগাযোগ করতে পারেন অথবা সাহায্য পাঠাতে পারেন:
বিকাশ (ব্যক্তিগত): ০১৮৬৯৫২৮৬০৮
নগদ (ব্যক্তিগত): ০১৭৭৩৬৪৬৩৮৮
ব্যাংক হিসাব নম্বর : ০১০০২৪৪৬৫১৩৪২
নাম : মো: শাহিন আলম
ব্যাংক ও শাখা : জনতা ব্যাংক লিমিটেড, দশ মাইল মোড় শাখা, দিনাজপুর।
পড়ুন:দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে ৬ বাংলাদেশির মৃত্যু
ইমি/


