নোয়াখালীর সোনাইমুড়ীতে জুলাই আন্দোলনে শহীদ পরিবারের পাশে দাঁড়িয়েছে কেন্দ্রীয় ছাত্রদল। এসময় জুলাই শহীদ পরিবারের ঘরে ঘরে তারেক রহমানের উপহার পৌঁছে দিয়েছে সংগঠনের নেতাকর্মীরা।
মঙ্গলবার বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি মঞ্জুরুল আলম রিয়াদের নেতৃত্বে উপজেলার ১০টি শহীদ পরিবারের মাঝে উপহারসামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়।
মঞ্জুরুল আলম রিয়াদ বলেন- জুলাই গণঅভ্যুত্থানে যারা জীবন দিয়েছেন, তারা গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় আত্মত্যাগ করেছেন। শহীদ পরিবারের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব।
তিনি আরও বলেন, বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় এসব কার্যক্রম পরিচালিত হচ্ছে এবং ভবিষ্যতেও শহীদ ও আহত পরিবারের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।
এসময় নোয়াখালী জেলা ছাত্রদলের সভাপতি এনবিএস রাসেল ও সাধারণ সম্পাদক জিয়াউর রহমান রাহান’সহ জেলা ও উপজেলা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পড়ুন:আ. লীগ সরকারের পুলিশদের রিহ্যাব সেন্টারে ভর্তি করা হোক-এমপি।
ইমি/


