রাজধানীর বিভিন্ন এলাকায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অপরাধ ও মাদকবিরোধী নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও চোরাই মালামাল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ৩০টি মামলা দায়ের করা হয়েছে।
বুধবার (২৯ জুলাই) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) নিয়াজ মেহেদী জানান, ডিএমপির বিভিন্ন অপরাধ বিভাগ ও গোয়েন্দা শাখা (ডিবি) রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব ব্যক্তিকে গ্রেপ্তার করে।
অভিযানে সবচেয়ে বেশি গ্রেপ্তার করেছে মিরপুর বিভাগ। এ বিভাগ থেকে ১২২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া মতিঝিল বিভাগে ৮২ জন, তেজগাঁও বিভাগে ৭৪ জন, উত্তরা বিভাগে ৬৯ জন, ওয়ারী বিভাগে ৪১ জন, গুলশান বিভাগে ৩৮ জন, লালবাগ বিভাগে ৩৫ জন, রমনা বিভাগে ৩৪ জন এবং গোয়েন্দা বিভাগ (ডিবি) ৮ জনকে গ্রেপ্তার করেছে।
ডিএমপি জানায়, অভিযানের সময় গ্রেপ্তারদের কাছ থেকে ১০৭ কেজি গাঁজা, ২৫ পিস ইয়াবা, ৮ ভরি ১৩ আনা ৫ রতি ওজনের বিভিন্ন স্বর্ণালংকার, ৯টি মোবাইল ফোন এবং ২টি পুরোনো মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।
এ ছাড়া অভিযানকালে অপহৃত একজন ভিকটিমকেও উদ্ধার করতে সক্ষম হয়েছে পুলিশ।
ডিএমপি জানিয়েছে, গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
পড়ুন: চুলায় নেই গ্যাস, সিএনজি স্টেশনেও দীর্ঘ লাইন; গ্যাস সংকট আরও তীব্র
আর/


