বিজ্ঞাপন

মধ্যপ্রাচ্য উত্তেজনায় বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম

মধ্যপ্রাচ্যে কয়েকদিনের তুলনামূলক শান্ত পরিস্থিতির পর আবারও পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটেছে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ার মধ্যেই আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম বেড়েছে প্রায় ৩ ডলার। একই সঙ্গে যুক্তরাষ্ট্রে জ্বালানি তেলের মজুত কমে যাওয়ার খবরও বাজারে মূল্যবৃদ্ধির গতি বাড়িয়েছে।

বিজ্ঞাপন

বুধবার (২৯ জুলাই) আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ সময় বেলা ১১টা ২০ মিনিট পর্যন্ত বিশ্ববাজারে বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের দাম প্রতি ব্যারেলে ৩ দশমিক ১৫ ডলার বা ৩ দশমিক ৮ শতাংশ বেড়ে ৮৭ দশমিক ২৪ ডলারে পৌঁছেছে। অন্যদিকে মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম প্রতি ব্যারেলে ২ দশমিক ৭৩ ডলার বা ৩ দশমিক ৪ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৮১ দশমিক ৯৯ ডলারে।

এর আগে মঙ্গলবার (২৮ জুলাই) ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৮৫ ডলারের নিচে নেমে যায়, যা ছিল গত ২০ জুলাইয়ের পর সর্বনিম্ন।

আইএনজির বিশ্লেষকদের মতে, মার্কিন বাহিনীর ওপর আকস্মিক হামলার চেষ্টা ব্যর্থ হওয়ার ঘটনার পরই বাজারে তেলের দাম আবারও বাড়তে শুরু করেছে। এতে মধ্যপ্রাচ্যের সংঘাত দ্রুত নিরসনের আশা অনেকটাই ফিকে হয়ে গেছে।

পড়ুন: চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন যশোরে গ্রেপ্তার

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন