বিজ্ঞাপন

শরীয়তপুরের চরভয়রা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার চরভয়রা উচ্চ বিদ্যালয়ে প্রাক-নির্বাচনী পরীক্ষা ও অর্ধ-বার্ষিক পরীক্ষা-২০২৬ এর ফলাফল প্রকাশ, অভিভাবক সমাবেশ এবং প্রফেসর মো. নজরুল ইসলাম শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

বুধবার (২৯ জুলাই) বিদ্যালয় হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চরভয়রা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি ও বাংলাভিশনের নিউজ এডিটর বেনজীর আহমেদ।

বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয়ের এডহক কমিটির অভিভাবক সদস্য পলাশ মাঝি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের পরীক্ষার ফলাফল প্রকাশের পাশাপাশি মেধাবী শিক্ষার্থীদের মাঝে প্রফেসর মো. নজরুল ইসলাম শিক্ষাবৃত্তি প্রদান করা হয়। একই সঙ্গে অভিভাবকদের অংশগ্রহণে শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি, নৈতিক শিক্ষা এবং বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন বিষয়ে মতবিনিময় অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথির বক্তব্যে বেনজীর আহমেদ বলেন, শিক্ষার্থীদের শুধু ভালো ফলাফল অর্জন করলেই হবে না, তাদের নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধেও সমৃদ্ধ হতে হবে। বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়নে শিক্ষক, অভিভাবক ও পরিচালনা কমিটির সমন্বিত প্রচেষ্টার কোনো বিকল্প নেই।

তিনি আরও বলেন, চরভয়রা উচ্চ বিদ্যালয়কে একটি আধুনিক, আদর্শ শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং বিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

পড়ুন : চুলায় নেই গ্যাস, সিএনজি স্টেশনেও দীর্ঘ লাইন; গ্যাস সংকট আরও তীব্র

সা/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন