সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী, এমপি গত ২৮ জুলাই ২০২৬ অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের সদস্যদের সমন্বয়ে গঠিত “বাংলাদেশ-চীন সংসদীয় মৈত্রী গ্রুপ”-এর প্রথম সভায় অংশগ্রহণ করেন।
জাতীয় সংসদ ভবনের ১ নম্বর স্থায়ী কমিটি কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন গ্রুপের সভাপতি ড. খন্দকার মোশাররফ হোসেন, এমপি। সভায় বাংলাদেশ ও চীনের মধ্যকার সংসদীয় সহযোগিতা, দ্বিপাক্ষিক সম্পর্কের আরও উন্নয়ন এবং ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
সভায় বক্তারা বলেন, সংসদীয় কূটনীতিকে আরও কার্যকর ও গতিশীল করতে এবং বাংলাদেশ-চীন বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে নতুন উচ্চতায় পৌঁছে দিতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে দুই দেশের পারস্পরিক সহযোগিতা ও অভিজ্ঞতা বিনিময়ের ক্ষেত্র আরও সম্প্রসারিত হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।
পড়ুন:হরিনা এলাকা থেকে ৪ কেজি গাজাসহ রাজিব মাদককারবারি গ্রেফতার
ইমি/


