বিজ্ঞাপন

সিরাজগঞ্জে প্রকাশ্যে যুবককে ছুরিকাঘাত করে হত্যা

সিরাজগঞ্জে প্রকাশ্যে ছুরিকাঘাত করে ইলিয়াস হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ জুলাই) দুপুরে রায়গঞ্জ উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের কালিঞ্জা মোড়ে এলাকাবাসীর উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

মানববন্ধনে বক্তব্য দেন স্থানীয় বাসিন্দা মো. জুলফিকার আলী ঠান্ডু, আলিফ আলী খান, আলা উদ্দিন শেখ, শামীম হায়দার, নিহত ইলিয়াসের স্ত্রী স্বর্ণা খাতুন ও ছেলে সোয়ুবসহ অনেকে।

মানববন্ধনে বক্তারা বলেন, গত ১৯ জুলাই ২০২৬ তারিখে কালিঞ্জা বাজারে প্রকাশ্যে ইলিয়াসকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার এবং আইনের আওতায় আনতে হবে। একই সঙ্গে হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি ও ফাঁসি কার্যকরের দাবি জানান তারা।

বক্তারা আরও বলেন, ইলিয়াস হত্যাকাণ্ডের সাথে জড়িতদের কোনোভাবেই ছাড় দেওয়া যাবে না। দ্রুত সময়ের মধ্যে হত্যাকারীদের গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করতে হবে। পাশাপাশি হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচার নিশ্চিত করতে প্রশাসনের প্রতি আহ্বান জানান তারা।

মানববন্ধনে নিহত ইলিয়াসের পরিবারের সদস্য, স্বজন ও স্থানীয় এলাকাবাসী অংশ নেন। এ সময় বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত সময়ের মধ্যে হত্যাকারীদের গ্রেপ্তার করে বিচারের আওতায় আনা না হলে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।

পড়ুন : বাংলাদেশি অভিবাসীদের প্রশ্রয় দেওয়া বন্ধ করতে হবে: ভারতের কর্ণাটক হাইকোর্ট

সা/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন