বিজ্ঞাপন

অ্যাডফায় গোলাম রাব্বানীর ‘ছুরত’ ও ”আনটাং’ এর বিশেষ প্রদর্শনী

গোলাম রাব্বানী পরিচালিত বহুল আলোচিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ছুরত’ ও ”আনটাং’ এর বিশেষ প্রদর্শনী অনুষ্ঠিত হতে যাচ্ছে অ্যাডফায়। আয়োজকরা জানান শুধু সিনেমার প্রদর্শনী না এই বিশেষ আয়োজনে থাকবে চলচ্চিত্র দুটিতে ব্যবহার হয়েছে এমন প্রপসের ছোট্ট প্রদর্শনী এবং সিনেমাটির গানের লাইভ সেশন। সিনেমা দেখানোর পর থাকবে ছবি দুটির নির্মাতা গোলাম রাব্বানী, অভিনয়শিল্পী নওশাবা আহমেদ, প্রসুন আজাদ ও মিজানুর রহমানের সঙ্গে প্রশ্ন উত্তর পর্ব।

বাংলাদেশ অ্যাডভার্টাইজিং ফিল্মমেকার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে ৩০ জুলাই সন্ধ্যা ৬টায় নিকেতনে এই বিশেষ সিনেমা প্রদর্শনী অনুষ্ঠিত হবে।

‘ছুরত’ ও ‘আনটাং’ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র দুটিতে অভিনয় করেছেন মিজানুর রহমান, নওশাবা আহমেদ, প্রসূন আজাদ, চন্দনা বিশ্বাস, জয়নাল আবেদীন, মানিক সাহা প্রমুখ।

মানুষের বাকস্বাধীনতা ও কথা বলার মৌলিক অধিকারের গল্প নিয়ে ২০২৪ সালের শুরুর দিকে নির্মিত হয়েছে ‘আনটাং’। আর মানুষের বহুরূপী সত্তার গল্প নিয়ে ২০২৩ সালে নির্মিত হয় ‘ছুরত’।

এর আগে ভেনিস ইন্টারকালচার ফিল্ম ফেস্টিভ্যাল, বুদাপেস্ট চলচ্চিত্র উৎসব, ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, বগুড়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ছবি দুটি অনারেবল মেনশন অ্যাওয়ার্ড অর্জন করেছে।

গোলাম রাব্বানীর পরিচালিত ‘নিশি’ প্রথম বাংলাদেশি সিনেমা হিসেবে যুক্তরাষ্ট্রের মর্যাদাপূর্ণ ৩৫তম এনভায়রনমেন্টাল মিডিয়া অ্যাসোসিয়েশন (এমা) অ্যাওয়ার্ড জিতেছে। এছাড়াও ‘এক মিনিট পরিবেশ চলচ্চিত্র উৎসব ২০২৬’-এ তিন ক্যাটাগরিতে পুরস্কার জিতেছে তার চলচ্চিত্র ‘সাঁতার’।

‘স্টিচ লাইফ’ নামে আরও একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র মুক্তির অপেক্ষায় রয়েছে তার।

অ্যাডফা একটি বিজ্ঞাপন ও চলচ্চিত্র নির্মাতাদের একটি পেশাদার সংগঠন, যা নির্মাতাদের দক্ষতা উন্নয়ন, সৃজনশীল বিনিময় এবং চলচ্চিত্র সংস্কৃতির বিকাশে নিয়মিত কাজ করছে। সংগঠনটির কনভেনার আদনান আল রাজীব। ওয়ার্কিং মেম্বার হিসেবে রয়েছেন রাসেল শিকদার, শঙ্খ দাস গুপ্ত, মুস্তাফি শিমুল, সামিউর রহমান, সাবরিনা আইরিন, নিশান মাহমুদ এবং মাহমুদুল হাসান আদনান। সংগঠনের বিভিন্ন কার্যক্রম তারা সম্মিলিতভাবে পরিচালনা করছেন।

বিজ্ঞাপন

পড়ুন : সাকিবকে পেছনে ফেলে ফের শীর্ষে পরীমণি

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন