বিজ্ঞাপন

সচিবালয়ের এক্সিকিউটিভ ক্যান্টিনে আকস্মিক পরিদর্শন বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রীর

সেবার মান নিশ্চিতে বাংলাদেশ সচিবালয়ের এক্সিকিউটিভ ক্যান্টিনে আকস্মিক পরিদর্শন করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী মিজ্ আফরোজা খানম রিতা, এমপি। আজ বুধবার দুপুর ২টা ৪০ মিনিটে বাংলাদেশ পর্যটন করপোরেশন-বিপিসি পরিচালিত এই ক্যান্টিন পরিদর্শন করেন তিনি।

পরিদর্শনকালে মন্ত্রী ক্যান্টিনের খাবারের মান, মূল্য, পরিচ্ছন্নতা, স্বাস্থ্যবিধি, পরিবেশ এবং সার্বিক সেবার মান নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন। এসময় তিনি উপস্থিত কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন এবং খাবারের মান, সেবার গুণগত মান ও ব্যবস্থাপনা সম্পর্কে তাদের মতামত শোনেন।

কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে মন্ত্রী বলেন, “সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীরা রাষ্ট্র পরিচালনায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। তাই তাঁদের জন্য নিরাপদ, স্বাস্থ্যসম্মত, মানসম্মত ও সাশ্রয়ী খাদ্য নিশ্চিত করা অত্যন্ত জরুরি। সেবার মানের সঙ্গে কোনো ধরনের আপস করা যাবে না।”

ক্যান্টিনের সার্বিক অবকাঠামো পর্যবেক্ষণ করে তিনি বলেন, কর্মকর্তা-কর্মচারীদের সুবিধার্থে ক্যান্টিনের পরিসর আরও বড় করা প্রয়োজন। বর্তমান জায়গাটি তুলনামূলকভাবে সীমিত। এ লক্ষ্যে ক্যান্টিনের স্থান সম্প্রসারণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্ত্রী আরও বলেন, “কর্মকর্তা-কর্মচারীদের সর্বোত্তম সেবা নিশ্চিত করতে কোনো পূর্বঘোষণা ছাড়াই এ ধরনের আকস্মিক পরিদর্শন নিয়মিত পরিচালিত হবে। ক্যান্টিন পরিচালনায় কোনো ধরনের অনিয়ম, অব্যবস্থাপনা বা সেবার মানে গাফিলতির অভিযোগ পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

তিনি কর্মকর্তা-কর্মচারীদের খাবারের মান, পরিবেশ কিংবা সেবার বিষয়ে কোনো অভিযোগ বা পরামর্শ থাকলে তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অথবা সরাসরি তাকে জানানোর আহ্বান জানান।

পরিদর্শন শেষে মন্ত্রী ক্যান্টিনের সার্বিক ব্যবস্থাপনা আরও পরিচ্ছন্ন, আধুনিক ও সেবাবান্ধব করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। পাশাপাশি সেবার মান বজায় রাখতে নিয়মিত তদারকি, জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং কর্মকর্তা-কর্মচারীদের জন্য উন্নত ও স্বাস্থ্যসম্মত পরিবেশ গড়ে তুলতে সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করেন।

বিজ্ঞাপন

পড়ুন : প্রতিবন্ধী মারিয়ার মুখে হাসি ফুটালেন ডিসি ফরিদা

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন