বিজ্ঞাপন

ফটিকছড়িতে সেনাবাহিনীর অভিযানে ২০ লাখ টাকার গোল কাঠ ও বাঁশ জব্দ

চট্টগ্রামের ফটিকছড়ির খিরাম ইউনিয়নে সেনাবাহিনীর অভিযানে প্রায় ২০ লাখ টাকার বিভিন্ন প্রজাতির গোল কাঠ ও ১ হাজার ৮০০টি বাঁশ জব্দ করা হয়েছে।

বিজ্ঞাপন

বুধবার (২৯ জুলাই) বিকেল ৪টার দিকে লক্ষীছড়ি জোনের আওতাধীন খিরাম আর্মি ক্যাম্পের একটি টহল দল ক্যাম্প থেকে প্রায় ২ কিলোমিটার উত্তর-পূর্বে ২১ নম্বর খিরাম ইউনিয়নের বরইতলী (গ্রিড-৯৭০৮) এলাকায় ঝিরিপথে অভিযান পরিচালনা করে।

অভিযানকালে মালিকবিহীন অবস্থায় পাচারের উদ্দেশ্যে রাখা ৬৯০ পিস বিভিন্ন প্রজাতির গোল কাঠ এবং ১ হাজার ৮০০টি বাঁশ জব্দ করা হয়। জব্দকৃত গোল কাঠের পরিমাণ ৭৯৯.৯১ ঘনফুট, যার সিজার মূল্য প্রায় ২০ লাখ টাকা। এছাড়া জব্দকৃত ১ হাজার ৮০০টি বাঁশের আনুমানিক বাজারমূল্য ৩৬ হাজার টাকা।

পরে জব্দকৃত গোল কাঠ ও বাঁশ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চট্টগ্রাম উত্তর বন বিভাগের সংশ্লিষ্ট ফরেস্টারের কাছে হস্তান্তর করা হয়েছে।

পড়ুন : সমুদ্রপথে ইতালি ও গ্রিসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

সা/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন