বিজ্ঞাপন

অসুস্থ অভিনেতার চিকিৎসার দায়িত্ব নিলেন অভিনেত্রী মুক্তি

অনেক দিন ধরেই শিল্পীদের বিপদ-আপদে পাশে দাঁড়াচ্ছেন অভিনেত্রী রুমানা ইসলাম মুক্তি। কিছুদিন আগে চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে নির্বাচন করেছিলেন। জেতা হয়নি। তবে মুক্তি তখনই জানিয়েছিলেন, জয়-পরাজয় তার কাছে মুখ্য নয়। বরাবরের মতো শিল্পীদের জন্যই কাজ করে যাবেন তিনি।

বিজ্ঞাপন

সে কথারই যেন প্রমাণ দিলেন মুক্তি। অসুস্থ অভিনেতা ও ফাইট ডিরেক্টর সিরাজ উদ্দিন রতনের পাশে দাঁড়িয়েছেন তিনি। ২২ জুলাই হার্ট অ্যাটাকে আক্রান্ত হন রতন। এরপর থেকেই নিয়মিত তার খোঁজ রাখছেন মুক্তি। বিষয়টি জানিয়েছেন অভিনেতা রতন।

তিনি বলেন, ‘আগের চেয়ে এখন কিছুটা সুস্থ অনুভব করছি। এই খারাপ সময়ে আমার পাশে ছায়ার মতো দাঁড়িয়েছে মুক্তি। নিয়মিত খোঁজ খবর রাখা ও আমার চিকিৎসার সম্পূর্ণ খরচ বহন করছে। রঞ্জিতা (অভিনেত্রী) সহযোগিতা করতে না পারলেও খোঁজ রাখছে। তবে আমার অসুস্থতার খবরে চলচ্চিত্রের আর কোনো মানুষ খোঁজ নেয়নি। অথচ আমি প্রায় ৪০০ সিনেমায় কাজ করেছি। দীর্ঘ ক্যারিয়ারে এত মানুষের সাথে কাজ করেছি কিন্তু কেউ খোঁজও নেয়নি। গুটি কয়েক মানুষ ছাড়া চলচ্চিত্রের অধিকাংশই স্বার্থপর। খুব কষ্টে আজ কথাগুলো বলতে হলো৷’

মুক্তির এমন সহযোগিতাপরায়ণ মনোভাবের প্রশংসা করেছেন রতন। জানান, মুক্তির মা নন্দিত অভিনেত্রী আনোয়ারার মধ্যেও মানুষকে সহযোগিতার স্বভাব ছিল।

হঠাৎ হার্টের সমস্যায় আক্রান্ত হওয়ায় বিপাকে পড়েছেন রতন। চিকিৎসার পর্যাপ্ত অর্থও নেই তার পরিবারের কাছে। তাই অভিনেতার চিকিৎসার দায়িত্ব নিয়েছেন মুক্তি।

এ বিষয়ে মুক্তি বলেন, ‘আমাদের জীবনটা শুধু নিজেদের জন্য নয়, চারপাশে যারা আছেন, তাদের প্রতিও কিছু দায়বদ্ধতা থাকে। চলচ্চিত্র শিল্প আমার পরিবার। এখানে ক্যামেরার সামনে যেমন আমরা কাজ করি, ক্যামেরার পেছনেও শত শত মানুষ দিনরাত পরিশ্রম করে একটি সিনেমা সফল করে তোলেন। ফাইটার রতন মামাসহ ইন্ডাস্ট্রির যেকোনো সহযোদ্ধা যখনই কোনো সংকটে পড়েন, তখন তাদের পাশে থাকাটা আমি আমার দায়িত্ব মনে করি। এটা কোনো দয়া বা করুণা নয়, এটা পরিবারের একজন সদস্য হিসেবে অন্য সদস্যের প্রতি কর্তব্য।’

পড়ুন : মুক্তির আগেই বাজিমাত করলো ‘স্পাইডার-ম্যান

সা/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন