দিনাজপুরে ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর পৃথক দুটি অভিযানে ১ লাখ ৪২ হাজার ৭০ টাকা মূল্যমানের ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ আটক করা হয়েছে।
বিজিবি সূত্রে জানা গেছে, অদ্য ৩০ জুলাই ২০২৬ তারিখে ফুলবাড়ী ব্যাটালিয়নের অধীনস্থ বড়গ্রাম এবং সুন্দরা বিওপি কর্তৃক মাদক ও চোরাচালান প্রতিরোধে দুটি পৃথক অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে ১৫০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট, ০৮ বোতল ইস্কফ সিরাপ এবং ১৩০ বোতল বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ জব্দ করা হয়। আটকৃত চোরাচালান মালামালের আনুমানিক সিজার মূল্য ১,৪২,৭০ টাকা।
বিজিবি জানায়, সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে তাদের ধারাবাহিক অভিযান অব্যাহত রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযানের মাধ্যমে মাদকদ্রব্য ও অন্যান্য চোরাচালানী মালামাল জব্দ এবং সংশ্লিষ্ট আসামিদের আটক কার্যক্রম দৃঢ়তা ও পেশাদারিত্বের সঙ্গে পরিচালনা করা হবে।
পড়ুন : ৩ প্রতিবন্ধী ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী
সা/


