বিজ্ঞাপন

আজ আন্তর্জাতিক বন্ধুত্ব দিবস

বিশ্বজুড়ে আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) পালিত হচ্ছে আন্তর্জাতিক বন্ধুত্ব দিবস। বৈশ্বিক শান্তি, পারস্পরিক শ্রদ্ধাবোধ, সংহতি এবং মানবিক সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতে জাতিসংঘ ঘোষিত এ দিবস বিভিন্ন দেশে নানা আয়োজনে পালন করা হচ্ছে।

বিজ্ঞাপন

ব্যক্তি, সমাজ এবং বিশ্বের মানুষের মধ্যে সম্পর্কের বন্ধন আরও সুদৃঢ় করার আহ্বানই দিবসটির মূল প্রতিপাদ্য।

বর্তমান বিশ্বে সংঘাত, বিভাজন ও বৈষম্যের বাস্তবতায় বন্ধুত্বের গুরুত্ব আগের চেয়ে আরও বেড়েছে। বিশ্লেষকদের মতে, বন্ধুত্ব এখন কেবল ব্যক্তি-সম্পর্কের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং জাতি, ধর্ম, ভাষা ও ভৌগোলিক সীমানা অতিক্রম করে একটি সহনশীল, শান্তিপূর্ণ ও সম্প্রীতিময় বিশ্ব গঠনের অন্যতম ভিত্তি হয়ে উঠেছে মানুষের পারস্পরিক এই আত্মিক বন্ধন।

জাতিসংঘের বার্তায় বলা হয়েছে, আন্তর্জাতিক বন্ধুত্ব দিবসের মূল উদ্দেশ্য হলো বিভিন্ন জনগোষ্ঠী ও সংস্কৃতির মধ্যে পারস্পরিক বোঝাপড়া বৃদ্ধি, সংঘাত কমিয়ে আনা এবং ইতিবাচক সমাজ গঠনে মানুষকে উৎসাহিত করা। পাশাপাশি তরুণ প্রজন্মকে সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা, মানবাধিকার সুরক্ষা, নারী-পুরুষের সমতা প্রতিষ্ঠা এবং শিক্ষা ও জ্ঞানের অবাধ প্রবাহ নিশ্চিত করার বিষয়েও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

পড়ুন: ৩ প্রতিবন্ধী ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন