বিজ্ঞাপন

আলিফের বাম চোখের আলো আর কোনো দিন ফিরবে না: মাহমুদা মিতু

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচিতে হামলায় গুরুতর আহত জাতীয় ছাত্রশক্তির নবীগঞ্জ উপজেলা সংগঠক আলিফ চৌধুরীর (১৯) বাঁ চোখের দৃষ্টিশক্তি আর ফিরবে না। বৃহস্পতিবার (৩০ জুলাই) অস্ত্রোপচারের পরও তার চোখের দৃষ্টি ফেরানো সম্ভব হয়নি।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব ও সংসদ সদস্য ডা. মাহমুদা মিতু।

পোস্টে তিনি লেখেন, ‘ছাত্রদলের সন্ত্রাসীর রড দিয়ে আঘাত করা আলিফের অপারেশন শেষ হয়েছে মাত্র। বাম চোখের আলো আর কোনো দিন ফিরবে না।’

এর আগে এনসিপির পক্ষ থেকে জানানো হয়েছিল, হামলায় রডের আঘাতে আলিফ চৌধুরীর একটি চোখের দৃষ্টিশক্তি ঝুঁকির মধ্যে রয়েছে। পরে তার চোখে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়া হয়।

বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ের জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে (এনআইওএইচ) অস্ত্রোপচার করা হলেও আঘাতপ্রাপ্ত চোখের দৃষ্টিশক্তি আর ফিরিয়ে আনা সম্ভব হয়নি।

গত মঙ্গলবার (২৮ জুলাই) হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচিতে হামলার ঘটনায় গুরুতর আহত হন জাতীয় ছাত্রশক্তির নবীগঞ্জ উপজেলা কমিটির সংগঠক আলিফ চৌধুরী। এরপর থেকে তিনি চিকিৎসাধীন ছিলেন।

সেদিন বিকেলে ‘জুলাই পদযাত্রা’ শেষে হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাদের গাড়িবহরে হামলা এবং নেতা-কর্মীদের মারধরের ঘটনা ঘটে। এ হামলার জন্য এনসিপি ক্ষমতাসীন বিএনপিকে দায়ী করেছে।

পরে সন্ধ্যায় শহরে এনসিপির প্রতিবাদ মিছিল বের হলে আরেক দফা সংঘর্ষের ঘটনা ঘটে। এতে এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমসহ আরও কয়েকজন আহত হন।

পড়ুন: ধামরাইয়ে পোশাক কারখানায় অগ্নিকাণ্ড, ক্ষয়ক্ষতি প্রায় ১০ কোটি টাকা

আর

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন