বিজ্ঞাপন

সিলেটে পরপর দুবার এনসিপির শীর্ষ নেতাদের গাড়িবহরে হামলা

হবিগঞ্জের পর এবার সিলেটে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) গাড়িবহরে হামলার অভিযোগ উঠেছে। ওই গাড়িতে দলের কয়েকজন শীর্ষ নেতা ছিলেন বলে জানিয়েছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ডা. মাহমুদা আলম মিতু।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুর আড়াইটার পর সিলেটের গোলাপগঞ্জ ও পাঁচ মাইল বাজার এলাকায় পৃথকভাবে দুই দফা হামলার ঘটনা ঘটে বলে দাবি করা হয়েছে।

এনসিপির কেন্দ্রীয় নেতা ও সংসদ সদস্য মাহমুদা আলম মিতু নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে দাবি করেন, শহীদ পরিবারের সঙ্গে কর্মসূচি শেষে ফেরার পথে সিলেটের গোলাপগঞ্জে তাদের গাড়িবহরে হামলা করা হয়েছে।

তিনি লেখেন, গাড়িতে তিনি, সারজিস আলমসহ আরও কয়েকজন ছিলেন। তার দাবি, হামলায় গাড়ির ডান পাশ ও পেছনের কাচ ভেঙে ফেলা হয়েছে।

মাহমুদা আলম মিতু অভিযোগ করেন, ঘটনাস্থলে পুলিশ উপস্থিত থাকলেও তারা নিষ্ক্রিয় ছিল।

এদিকে দুপুর ২টা ৪২ মিনিটে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম ফেসবুকে দেওয়া এক পোস্টে দাবি করেন, সিলেটের গোলাপগঞ্জে তাদের গাড়িতে হামলা ও ভাঙচুর করা হয়েছে।

পরে আরেকটি পোস্টে সারজিস আলম জানান, সিলেটের পাঁচ মাইল বাজার এলাকায় দ্বিতীয় দফায় তাদের ওপর হামলা হয়েছে বলে তিনি অভিযোগ করেন।

ঘটনাগুলো নিয়ে এনসিপির নেতারা বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন।

পড়ুন: গাজায় গণহত্যায় ইসরায়েলকে অস্ত্র দিচ্ছে ভারত: অ্যামনেস্টি

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন