বিজ্ঞাপন

প্রধানমন্ত্রীর ৫ বছরে ৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে মতবিনিময় সভা

প্রধানমন্ত্রীর ৫ বছরে ৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে কুষ্টিয়ায়। আজ বৃহস্পতিবার দুপুরে শহরের ইসলামিয়া কলেজ মিলনায়তনের এ সভায় প্রধান অতিথি ছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মোছাঃ ফরিদা ইয়াসমিন।

বিজ্ঞাপন

কুষ্টিয়া ইসলামিয়া কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ টিপু সুলতানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন জেলা পরিষদ কুষ্টিয়ার প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাব উদ্দিন।

এসময় কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি ডা. মো. ফজলুল হক, সদস্য মো. মেজবাউর রহমান পিন্টু, শিক্ষকবৃন্দ সহ কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

সভায়, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ গড়ে তুলতে ব্যাপক বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি শিক্ষার্থীসহ সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে বৃক্ষরোপণ ও পরিচর্যায় এগিয়ে আসার আহ্বান জানান বক্তারা।

পড়ুন:নোয়াখালীতে বাকপ্রতিবন্ধী যুবতীকে ধর্ষণ

ইমি/ ‎

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন