চৌদ্দশ’ শিশু-কিশোরকে হত্যা করেও আ.লীগের রক্ততৃষ্ণা এখনও মেটেনি : রুহুল কবীর রিজভী

কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দলের শীর্ষ নেতৃত্বকে লক্ষ করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবীর রিজভী বলেছেন, ‘তাদের রক্ততৃষ্ণা এখনও মেটেনি। চৌদ্দশ’ শিশু-কিশোরকে হত্যা করে টিকতে না পেরে পালিয়ে গেছে। পার্শ্ববর্তী দেশে থেকে তাদের সেই রক্ততৃষ্ণা আবারও জেগে উঠেছে। সেই রক্ততৃষ্ণা মেটানোর জন্যই একের পর এক পুলিশের গাড়িতে, মানুষের গাড়িতে আগুন দিচ্ছে, ককটেলের বিস্ফোরণ ঘটাচ্ছে। কখনও মানুষ হত্যা করছে।

বৃহস্পতিবার রাতে যশোর জেলা বিএনপি আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি। যশোর শহরের পৌর কমিউনিটি সেন্টারে এ মতবিনিময় সভায় যশোর জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের শীর্ষ নেতারা অংশ নেয়।

গত কয়েকদিনে দেশের বিভিন্ন স্থানে কার্যক্রম নিষিদ্ধ দলের নেতাকর্মীদের হাতে বিএনপি ও সহযোগী সংগঠনগুলোর নেতা-কর্মীদের খুন হওয়ার বিবরণ দিয়ে বিএনপি মহাসচিব বলেন, ‘যারা বেআইনী কাজ করবে আইনপ্রয়োগকারী সংস্থা তাদের আইনের আওতায় নিয়ে আসবে। আদালত তাদের বিচার করে শাস্তি দেবে। কিন্তু আমরা রাজপথ, গলিপথ, মেঠোপথ কোনটাই ছাড়বো না। জনগণকে সাথে নিয়ে এই দুর্বৃত্ত পঞ্চম বাহিনীকে চিহ্নিত করবো। এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আইনপ্রয়োগকারী সংস্থাগুলোকে বলবো।

জেলা বিএনপির সভাপতি সৈয়দ সাবেরুল হক সাবুর সভাপতিত্বে মতবিনিময় সভায় দলের ভাইস চেয়ারম্যান নার্গিস বেগম, বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী ও যশোর-৩ আসনের সংসদ সদস্য অনিন্দ্য ইসলাম অমিত, নারী সংরক্ষিত আসনের এমপি সাবিরা সুলতানা, সাবেক সংসদ মফিকুল হাসান তৃপ্তি, জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন প্রমুখ বক্তব্য রাখেন।

বিজ্ঞাপন

পড়ুন : ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে মোংলা বন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন