জয়পুরহাট প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির নির্বাচিত প্রতিনিধিদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে জয়পুরহাট প্রেসক্লাব সভাকক্ষে এ আয়োজন করা হয়। এতে ২০২৬–২৮ মেয়াদের নির্বাচিত ১৩ জন প্রতিনিধিকে শপথ বাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার নজরুল ইসলাম।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জয়পুরহাট প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি আবুবকর সিদ্দিক, সাবেক সাধারণ সম্পাদক মাসুদ রানা, নির্বাচন সম্পাদক শামীম কাদির, জয়পুরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকীসহ ক্লাবের সদস্য ও আমন্ত্রিত অতিথিরা।
উল্লেখ্য, গত ২৫ জুলাই জয়পুরহাট প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ মোট ১৩টি পদে প্রতিনিধিরা নির্বাচিত হন।
পড়ুন:হবিগঞ্জের লস্করপুরে বন্যাদুর্গতদের মাঝে নগদ অর্থ বিতরণ
ইমি/


