বিজ্ঞাপন

নাগরিক সেবা ও উন্নয়নে উত্তরায় ডিএনসিসির মতবিনিময় সভা

রাজধানীর উত্তরার সার্বিক উন্নয়ন, নাগরিক সুবিধা বৃদ্ধি এবং স্থানীয় সমস্যা নিরসনের লক্ষ্যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন-ডিএনসিসি অঞ্চল-১ এর উদ্যোগে বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার উত্তরা কমিউনিটি সেন্টারে আয়োজিত এ সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সুশীল সমাজের প্রতিনিধি এবং সিটি কর্পোরেশনের কর্মকর্তাদের সক্রিয় অংশগ্রহণে এলাকার নানাবিধ নাগরিক সমস্যা ও তা সমাধানের উপায় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।


ডিএনসিসি অঞ্চল-১ এর আঞ্চলিক নির্বাহী অফিসার মোহাম্মদ কামাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মো: শফিকুল ইসলাম খান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস.এম জাহাঙ্গীর হোসেন। এছাড়া সামরিক বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা ও প্রশাসনের বিশিষ্ট ব্যক্তিবর্গ মঞ্চে উপস্থিত ছিলেন।

সভায় ডিএনসিসি অঞ্চল-১ এর আওতাধীন এলাকাগুলোর অবকাঠামোগত উন্নয়ন, বর্জ্য ব্যবস্থাপনার আধুনিকীকরণ, রাস্তাঘাট ও ড্রেনেজ ব্যবস্থার দ্রুত সংস্কার এবং নাগরিক সেবাগুলোকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার বিষয়ে জোর তাগিদ দেওয়া হয়।

বক্তারা বলেন, স্থানীয় এলাকার উন্নয়ন ও নাগরিক স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে প্রশাসনিক জবাবদিহিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সিটি কর্পোরেশনের গৃহীত সেবাগুলো কীভাবে আরও জনবান্ধব করা যায়, সে বিষয়েও বিস্তারিত পরিকল্পনা নিয়ে আলোচনা হয়।

মতবিনিময় পর্বে উপস্থিত স্থানীয় বিশিষ্ট নাগরিক, সমাজসেবক ও রাজনৈতিক নেতৃবৃন্দ নিজ এলাকার আইনশৃঙ্খলা, জলাবদ্ধতা এবং সড়ক সংস্কারসংক্রান্ত নানা সমস্যা তুলে ধরেন। সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা নাগরিকদের অভিযোগ ও মতামত গুরুত্বের সঙ্গে শোনেন এবং পর্যায়ক্রমে এসব সমস্যা সমাধানের আশ্বাস দেন।

প্রধান অতিথির বক্তব্যে ডিএনসিসি প্রশাসক বলেন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনকে একটি আধুনিক ও বসবাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে ধারাবাহিকভাবে কাজ চলছে। নাগরিক সেবাকে ত্বরান্বিত করতে এবং প্রশাসনিক গতিশীলতা বজায় রাখতে এ ধরনের উন্মুক্ত আলোচনার বিকল্প নেই। নাগরিকদের প্রত্যাশা অনুযায়ী উত্তরা এলাকার সার্বিক উন্নয়ন কর্মকাণ্ড আরও দ্রুতগতিতে পরিচালিত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

বিজ্ঞাপন

পড়ুন : ট্রাম্প প্রশাসন যুক্তরাষ্ট্র থেকে আরও ২৩ বাংলাদেশিকে ফেরত পাঠালো

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন