মুক্ত পরিবেশে বই পড়া উৎসবে মাতলো মৌলভীবাজারের শিশুরা

বই হোক নিত্যসঙ্গী, বই পড়ি দেশ গড়ি – স্লোগানে মুক্ত পরিবেশে মৌলভীবাজারে বইপড়া উৎসবে আনন্দ-উচ্ছাসে মেতে ওঠে শিশুরা। এমন ব্যতিক্রমি আয়োজনে শিশুদের উল্লাস ছিলো চোখে পড়ার মতো। বইপড়ার পাশাপাশি উন্মুক্ত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় ছোট্ট শিল্পীদের তুলির আঁচড়ে ফুটে উঠে ফুলপাখির সঙ্গে বাঙালির চিরায়ত রূপ, ঐতিহ্যে শিশুদের মনের ভাষা।

বিজ্ঞাপন

শহরের সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে শিশুদের বইপড়ার এমন ব্যাতিক্রমি আনন্দের বন্ধনে বেঁধেছিল মৌলভীবাজার জেলা প্রশাসন। এ উৎসবে জেলার ১২টি শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন ক্যাটাগরিতে উন্মুক্ত প্রতিযোগিতায় ১২৮ জন শিক্ষার্থী অংশ নেয়। সন্তানদের এমন মুক্ত পরিবেশে বইয়ের সাথে সময় কাটাতে দেখে খুশি অভিভাবকরাও।

শনিবার দিনব্যাপি এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন মৌলভীবাজারের জেলা প্রশাসক, এতে প্রধান অতিথি ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বন ও পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ বেলাল উদ্দিন, বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদ প্রশাসক মিজানুর রহমান ও জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ফখরুল ইসলাম।

উদ্বোধন শেষে জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল বলেন, বর্তমান সময়ে স্মার্টফোনে বুঁদ শিশু-কিশোররা বইমুখী পড়াশোনা থেকে দিন দিন দূরে সরে যাচ্ছে, শিশুদের মেধাচর্চা ও বইপড়ার আনন্দে উজ্জীবিত করার জন্যই এই আয়োজন।

পরে শিশুদের অংশগ্রহনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন অতিথিরা।

বইপড়া উৎসবে আর উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তানভীর হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো: মামুনুর রশীদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রাজিব হোসেন, শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: জিয়াউর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বইপ্রেমিরা।

পড়ুন : প্রকৃত শক্তি অস্ত্র নয়, শৃঙ্খলা ও জনগণের আস্থায় নিহিত: প্রধানমন্ত্রী তারেক রহমান

সা/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন