বিজ্ঞাপন

ফুলবাড়ীতে এনসিপি’র মিছিলে বিএনপির হামলা, আহত ১০

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও বিএনপির অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার থানা রোডের শহীদ লুৎফর রহমান স্মরণী এলাকায় দুই পক্ষের পৃথক বিক্ষোভ মিছিল মুখোমুখি হলে সংঘর্ষের সূত্রপাত হয়। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন।

বিজ্ঞাপন

আহতরা হলেন তাওহীদ হাসান শান্ত (জেলা যুব সিনিয়র সেক্রেটারি জেনারেল), ‎রাজু( সিনিয়র সদস্য সচিব ফুলবাড়ি উপজেলা), ‎জাহিদ হাসান ( আহবায়ক, ছাত্রশক্তি, কুড়িগ্রাম জেলা), ‎সাদিকুর রহমান ( সদস্য সচিব কুড়িগ্রাম জেলা), ‎রবিউল ইসলাম (সভাপতি, যুবশক্তি নাগেশ্বরী উপজেলা), ‎আতিকুর রহমান ( সহসভাপতি যুব নাগেশ্বরী উপজেলা), ‎মেহেদী হাসান ( আহবায়ক বৈষম্য বিরোধী। নাগেশ্বরী)

‎স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীরা জানান, এনসিপির ছাত্র সংগঠন জাতীয় ছাত্রশক্তির সদস্য সচিব আযান আহমেদ শাওনের ওপর গত ২৯ জুলাই হামলার অভিযোগে প্রতিবাদ জানিয়ে দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন এনসিপির নেতাকর্মীরা। একই সময়ে উপজেলার আদম মার্কেট এলাকা থেকে ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা পৃথক একটি মিছিল নিয়ে থানা অভিমুখে অগ্রসর হন।

‎একপর্যায়ে শহীদ লুৎফর রহমান স্মরণী এলাকায় দুটি মিছিল মুখোমুখি হলে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। পরে তা সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষ চলাকালে ধাওয়া-পাল্টাধাওয়া ও হুড়োহুড়িতে অন্তত ১০ জন আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

‎সংঘর্ষের সময় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। নিরাপত্তার আশঙ্কায় আশপাশের অনেক দোকানপাট সাময়িকভাবে বন্ধ হয়ে যায়।

‎ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান নাঈম বলেন, সংঘর্ষের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে জানা গেছে, হুড়োহুড়ির সময় উভয় পক্ষের কয়েকজন আহত হয়েছেন। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে উপজেলা সদরের গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

‎এ ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে এবং ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

পড়ুন:পিরোজপুরে ইসলামি যুব আন্দোলন বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ইমি/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন