বিজ্ঞাপন

পিরোজপুরে ইসলামি যুব আন্দোলন বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

পিরোজপুরে ইসলামি যুব আন্দোলন বাংলাদেশের ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেলে শহরের কুটুমবাড়ি কমিউনিটি সেন্টারে ইসলামি যুব আন্দোলন বাংলাদেশ, পিরোজপুর জেলা শাখার উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংগঠনের জেলা সভাপতি মুহাম্মাদ সাইদুল ইসলাম সাঈদের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ইসলামি যুব আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা মুহাম্মাদ আল আমিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামি আন্দোলন বাংলাদেশ, পিরোজপুর জেলা শাখার সভাপতি মাওলানা মুহাম্মদ ইয়াহইয়া হাওলাদার, সাধারণ সম্পাদক মুহাম্মাদ মনিরুল হাসান, জেলা উপদেষ্টা মুহাম্মাদ আলাউদ্দিন শেখ ও মাওলানা মুহা. সুলায়মান মিয়া, ওলামা-মাশায়েখ ও আইমা পরিষদ জেলা শাখার সভাপতি মাওলানা মুহা. রফিকুল ইসলাম, মাওলানা মুহাম্মাদ আব্দুল্লাহ, মুহাম্মাদ আব্দুল মান্নান এবং ইসলামি ছাত্র আন্দোলন জেলা শাখার সভাপতি মুহাম্মাদ তরিকুল ইসলাম আকন।

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা মুহাম্মাদ আল আমিন বলেন, অতীতে বিভিন্ন সময় রাজনৈতিক সমঝোতার লক্ষ্যে বিভিন্ন প্রস্তাব দেওয়া হলেও সেগুলো বাস্তবায়িত না হওয়ায় ইসলামি আন্দোলন বাংলাদেশ স্বাধীন রাজনৈতিক অবস্থান বজায় রেখেছে। তিনি দলীয় অবস্থান তুলে ধরে ইসলামী আদর্শভিত্তিক রাষ্ট্র ও সমাজ গঠনে যুবসমাজকে অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানান। সভায় বক্তারা বলেন, নৈতিকতা, আদর্শ ও মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ হয়ে যুবসমাজকে দেশ ও সমাজ গঠনে ইতিবাচক ভূমিকা রাখতে হবে। একই সঙ্গে সংগঠনের আদর্শ ও কর্মসূচি বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়। অনুষ্ঠানের শেষে ইসলামি আন্দোলন বাংলাদেশ পিরোজপুর জেলা শাখার নবগঠিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদককে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

বিজ্ঞাপন

পড়ুন : সিলেটে ফিরে হামলা নিয়ে যা বললেন সারজিস আলম

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন